গত কয়েক দিন ক্রমাগত কমেছিল সোনার দাম। কিন্তু আজ ৭ মার্চ অবশেষে বাড়ল এই মূল্যবান ধাতুর দাম। যুদ্ধের আবহে বেশ অনেকটা বেড়েছে সোনার দাম। সোনার দাম কমায় যাঁরা সোনা কিনে ফেলেছিলেন তাঁদের মুখে হাসি ফুটেছে। এই দাম এবার কতটা বাড়ে সেটাই দেখার। কত হল আজ সোনার দাম? চলুন দেখে নিই এক নজরে।

২৪ ক্যারেট সোনা

গ্রাম প্রতি ১৫৫ টাকা দাম বেড়েছে খাঁটি সোনার। ২৪ ক্যারেট সোনার দাম ছুঁয়ে ফেলেছে গ্রাম প্রতি ১৬ হাজার ৮৫ টাকা। আপনি যদি এই সোনা কিনতে চান, তাহলে আপনাকে প্রতি ১০ গ্রামের জন্য খরচ করতে হবে ১ লক্ষ ৬০ হাজার ৮৫০ টাকা।

২২ ক্যারেট সোনা

দাম বেড়েছে গয়না তৈরির ২২ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে ১৪৫ টাকা করে দাম বেড়েছে এই সোনার। অর্থাৎ আপনি যদি গয়না কিনতে যান, তাহলে আপনাকে প্রতি ১০ গ্রামের জন্য খরচ করতে হবে ১ লক্ষ ৫২ হাজার ৮০০ টাকা।

আপনি যদি আপনার কাছে থাকা সোনার গয়না বিক্রিও করতে চান, তাহলেও আজ গ্রাম প্রতি আপনি গতকালের তুলনায় ১৪১ টাকা বেশি পাবেন। আজ গ্রাম প্রতি আপনি পাবেন ১৪ হাজার ৬৩৭ টাকা।

১৮ ক্যারেট সোনা

দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। গ্রাম প্রতি ১২০ টাকা করে দাম বেড়েছে এই সোনার। এই সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৫ টাকা।

রুপোর দাম

সামান্য দাম বেড়েছে রুপোরও। এই যুদ্ধের সময় প্রতি কেজি রুপোর দাম গতকালের তুলনায় বেড়ে গিয়েছে ৯২০ টাকা। অর্থাৎ, ১ কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার টাকা।

সোনা

ওজন

দাম (টাকায়)

২৪ ক্যারেট (Fine Gold 995)

১ গ্রাম

১৬০৮৫

২২ ক্যারেট (কিনতে গেলে)

১ গ্রাম

১৫২৮০

২২ ক্যারেট (বেচতে গেলে)

১ গ্রাম

১৪৬৩৭

১৮ ক্যারেট

১ গ্রাম

১২৫৪৫

রুপো (৯৯৯)

১ কেজি

২৬৯০০০

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

from india https://ift.tt/9fLMEwC
via IFTTT
0 Comments