Delhi News : ভিআইপি গেটে সজোরে ধাক্কা মেরে বিধানসভায় ঢুকল অজ্ঞাত-পরিচয় গাড়ি, ৫ মিনিটে কাজ সেরে চম্পট; হুলস্থূল দিল্লিতে

নয়াদিল্লি : নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল রাজধানীর বুকে। লোহার গেটে সজোরে ধাক্কা মেরে সোজা গাড়ি নিয়ে দিল্লি বিধানসভা চত্বরে ঢুকে পড়লেন মাস্ক-পরিহিত এক ব্যক্তি। এদিন দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটে। যাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে আরও একবার চর্চা শুরু হয়েছে। অদ্ভূতকাণ্ড ঘটিয়ে তারপর তিনি ফিরেও যান। Delhi Assembly Security Breach

ঘটনা কী ?

ভিআইপি-দের জন্য ব্যবহৃত ২ নম্বর গেট দিয়ে ঢুকে পড়েন অজ্ঞাত-পরিচয় ওই ব্যক্তি। এরপর গাড়ি থেকে বেরিয়ে অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তর গাড়ির কাছে ফুলের তোড়ার রেখে চলে যান। সেখান থেকে বেরিয়ে যান তিনি। বিধানসভা চত্বরে ঢোকা ও বেরনোর পথে গেটের পাশাপাশি রাস্তার সামনে থাকা বাধাও ঠেলে সরিয়ে এগিয়ে যায় গাড়িটি। ফুলের তোড়া নামিয়ে রাখার পর আবার গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি। ঘটনার সময় হুলস্থূল পড়ে যায় বিধানসভায় নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের মধ্যে। আধিকারিকরা জানিয়েছেন, টাটা সিয়েরা গাড়ি নিয়ে ঢোকেন ওই ব্যক্তি। গাড়িটিতে উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে। বিধানসভায় ঢুকে বড় জোর ৫ মিনিট থেকে কাজ মিটিয়ে আবার ২ নম্বর গেট দিয়েই বেরিয়ে যায়।

তদন্ত-প্রক্রিয়া

তবে, খবর অনুযায়ী, অজ্ঞাত-পরিচয় ওই ব্যক্তি ফুলের যে তোড়াটি ছেড়ে গেছে তাতে সন্দেহজনক কোনও জিনিস পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ওই গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। যদিও একটা বিষয় পরিষ্কার হচ্ছে না যে, কীভাবে ওই ব্যক্তি আবার ২ নম্বর গেট দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হল। ঘটনাকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে যায় বিধানসভা চত্বরে। ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। এর পাশাপাশি অন্যান্য যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাও খতিয়ে দেখাহচ্ছে। যাতে ওই গাড়িটি এবং তার চালকের হদিশ পাওয়া যায়। এর পাশাপাশি ওই সময় বিধানসভায় উপস্থিত থাকতে কর্মীদের সঙ্গেও কথা বলে তদন্ত-প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে মনে করা হচ্ছে। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাজেট পেশের আগে একের পর এক বোমা হামলার হুমকি এসেছিল দিল্লি বিধানসভায়। সকাল সাড়ে ৭টার আশপাশে প্রথম হুমকি মেল আসে। এরপর আরও একটা মেল পাঠানো হয়। এই মেলটি পাঠানো হয় অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তাকে। পর পর হুমকি মেল আসায় সেখানে পৌঁছায় দিল্লি পুলিশ। সেখানে নিরাপত্তা বাড়ানো হয়।

from india https://ift.tt/TDW4OH2
via IFTTT

Post a Comment

0 Comments