নয়াদিল্লি: উচ্চশিক্ষালাভ করে বিদেশ গিয়েছিলেন। মোটা বেতনের চাকরিও বাগিয়েছিলেন। কিন্তু কিছুতেই মন বসছিল না বলে আধ্যাত্মিকতার রাস্তা বেছে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই জীবনও পোষাল না মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’ অভয় সিংহের। শেষ পর্যন্ত সংসারী হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। ইঞ্জিনিয়ার কন্যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন। (Mahakumbh IIT Baba Marriage)

IIT বাবার বিয়ে, স্ত্রী কে জানেন?

২০২৫ সালের মহাকুম্ভ থেকে খ্যাতিলাভ করেন অভয়। এতদিন পর আবারও খবরের শিরোনামে তিনি। বেঙ্গালুরু নিবাসী ইঞ্জিনিয়ার কন্যাকে বিয়ে করে বাড়ি পৌঁছলেন তিনি। জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি, মহাশিবরাত্রিতে হিমাচল প্রদেশে প্রতীকা নামের ওই তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভয়। ১৯ ফেব্রুয়ারে কোর্ট ম্যারেজ সারেন। বিয়ের খবর সামনে আসেনি এতদিন। সম্প্রতি হরিয়ানার ঝাজ্জরে নিজের বাড়িতে স্ত্রীকে নিয়ে পৌঁছন অভয়, তাতেই শোরগোল পড়ে গিয়েছে। (IIT Baba)

অভয় এবং প্রতীকার বিয়ের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, বছর খানেক আগে আলাপ দু’জনের। প্রথমে বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। অভয়ের সাদামাটা জীবনযাপন, সত্যের পথে চলার অঙ্গীকার তাঁকে আকর্ষিত করেছে বলে জানিয়েছেন প্রতীকা। অভয়কে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আনন্দিত তিনি। অভয় এবং প্রতীকা জানিয়েছেন সনাতন-নির্ভর একটি ইউনিভার্সিটি গড়তে চান তাঁরা, যেখানে আধুনিক শিক্ষার সঙ্গে আধ্য়াত্মিকতার মিশেল থাকবে।

🚨Breaking News: Viral sensation 'IIT Baba' Abhay Singh ties the knot with engineer Pratika! pic.twitter.com/A9NvXbWUBO
— indiainlast24hr (@indiain24hr) April 7, 2026

IIT বাবার পরিবার কী বলছে?

ছেলে এবং বৌমাকে বাড়িতে স্বাগত জানাতে কোনও ত্রুটি রাখেননি অভয়ের পরিবারের লোকজন। রীতিনীতি মেনে নতুন বৌমাকে ঘরে তোলেন তাঁরা। আরতি হয়, হয় মিষ্টি বিতরণ। নবদম্পতিকে দেখতে হাজির হন আত্মীয়স্বজন থেকে পাড়া-প্রতিবেশীরাও। হাসিমুখে সকলের ছবি তোলার আবদার পূরণ করেন নবদম্পতিও। ছেলেকে পেয়ে আত্মহারা পরিবার। ছেলের সুখ ছাড়া আর কিছু চান না তাঁরা।

অভয় IIT ফেরত স্বঘোষিত সন্ন্যাসী। হরিয়ানায় জন্ম তাঁর। IIT বম্বে থেকে এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পরবর্তীতে ডিজাইন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন অভয়। কানাডায় তিন বছর মোটা বেতনের চাকরিও করেছেন তিনি। অভয়ের দাবি, সেই সময়ই অবসাদ গ্রাস করে তাঁকে। জীবনের অর্থ খুঁজতে বেরোন। শেষ পর্যন্ত মহাকুম্ভে পৌঁছন। সেখান থেকেই ‘আইআইটি বাবা’ বলে পরিচিত হন। একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন অভয়। জুনা আখড়া কর্তৃপক্ষ তাঁকে বের করে দেন। তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্ত হয়ে থাকার অভিযোগ তোলা হয়। গ্রেফতারও হন তিনি। তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধার করে জয়পুর পুলিশ।

from india https://ift.tt/MVofaSq
via IFTTT
0 Comments