<p><strong>নয়াদিল্লি :</strong> জ্বালানি-সংকট আশঙ্কার আবহে ফের সুখবর ভারতে। LPG-বাহী আরও একটা বিশাল ট্যাঙ্কার আসছে ভারতে। শনিবার সকালেই হরমুজ প্রণালী অতিক্রম করার কথা এই জাহাজের। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ এপ্রিলের মধ্যে মুম্বইয়ে পৌঁছে যাবে ৪৬ হাজার মেট্রিকটন LPG-বাহী জাহাজ। শুধু তা-ই নয়, গল্ফ এলাকায় একাধিক ভারতীয় জাহাজ ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে। শিপিংয়ের ডিরেক্টর জেনারেল বলছেন, LPG-বাহী জাহাজ গ্রিন সানভি এই মুহূর্তে প্রণালীর উত্তর দিক অতিক্রম করছে। শনিবার সকালের মধ্যেই এই পথ অতিক্রম করে ফেলবে বলে মনে করা হচ্ছে। </p>
from india https://ift.tt/dG5tEjk
via IFTTT
0 Comments