Earthquake In Delhi: ভূমিকম্প দিল্লিতে ! তীব্র কম্পনে কেঁপে উঠল রাজধানী-সহ দেশের এই এলাকাগুলি..

নয়াদিল্লি: ফের দেশের রাজধানীতে ভূমিকম্প, দিল্লি এনসিআর সহ উত্তর ভারতের জম্মু-কাশ্মীরেও এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। এদিন রাতে  দিল্লি এনসিআর-এ তীব্র কম্পন অনুভূত হয়েছে। জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানেও এই ভূমিকম্প হয়েছে বলে খবর। এই ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্থান। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯।

[yt]https://youtu.be/7sP3S4MxBi8?si=JrnSoLFsZDrB0XI7[/yt]

আরও পড়ুন, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের যুগ্ম BDO সাসপেন্ড, স্ক্রিনশট CEO-কে ট্যাগ করে কী অভিযোগ করেছিলেন সৌমিত্র খাঁ ?

ঘড়ির কাঁটায় তখন ৯ টা বেজে ৫০ মিনিট। আচমকাই কেঁপে উঠে রাজধানী-সহ দেশের একাধিক এলাকা। নয়ডা, চণ্ডীগড়, পঞ্জাবের লুধিয়ানা, পুঞ্চ, শ্রীনগর, জম্মু-কাশ্মীরের উধমপুরে, দেরাদুন-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে যারা বহুতল আবাসনে বসবাস করেন, তাঁরা জানিয়েছেন, তীব্র কম্পন অনুভূত করেছেন তাঁরা। ভূমিকম্প হওয়ার পর তাঁরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। ঘরের সিলিং পাখা, খাট পর্যন্ত দুলতে দেখেছেন বলে সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি তুলেছেন। অনেকেই সোশ্যালে জানিয়েছেন, এত তীব্র কম্পন আগে কখনও অনুভূত করেননি তাঁরা।

তবে শুধু ভারতেই নয়,  এই ভূমিকম্প আরও তিনটি দেশেও অনুভূত হয়েছে। যথাক্রমে পাকিস্থান, আফগানিস্থান এবং তাজাকিস্থানেও। এই তীব্র কম্পনের থেকে বাদ যায়নি হিমাচল প্রদেশও। এই ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্থান ও তাজিকিস্থানের সীমান্ত এলাকায়, ভূপৃষ্ঠের পায় ১৭৫ কিলোমিটার গভীরে, বলে খবর।

from india https://ift.tt/WPVYqR2
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News : মহারাষ্ট্রে দুর্ঘটনা, স্কুলে যাওয়ার পথে উল্টে গেল ৫০ ছাত্র-ছাত্রীবাহী স্কুলবাস, তারপর যা হল...