<p class="story_para_0">গুয়াহাটি : গুয়াহাটির নাইটক্লাবে ভয়ঙ্কর ঘটনা। এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে গুয়াহাটির খানাপাড়া এলাকার একটি নাইটক্লাবে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে। এর পাশাপাশি এও অভিযোগ উঠেছে যে, এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল ওই নাইট ক্লাবের বাউন্সাররা। সাধারণত নাইট ক্লাবে বাউন্সাররা থাকেন নিরাপত্তা দেওয়ার জন্য। কোনও রকম আপত্তিকর পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়ার জন্য। তবে এই ঘটনায় বাউন্সারদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনার। গুয়াহাটির খানাপাড়া এলাকার Locals Cafe and Lounge- এ এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, মহিলাকে প্রথম ধাক্কা মেরে নাইট ক্লাবের মেঝেতে ফেলে দেওয়া হয়। এরপর তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। মহিলা এবং পুরুষ, নাইট ক্লাবের দু'ধরনের বাউন্সারদের বিরুদ্ধেই ওই মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। </p>
from india https://ift.tt/6oftmXx
via IFTTT
0 Comments