Car Accident: সটান ব্রিজ থেকে নীচে পড়ে গেল BMW গাড়ি, বেপরোয়া গতির বলি ৩, একজন আশঙ্কাজনক

মুম্বই: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা মায়ানগরী মুম্বইয়ে। ব্রিজের উপর থেকে নীচে ছিটকে পড়ল BMW গাড়ি। বেঘোরে প্রাণ হারালেন গাড়িতে সওয়ার তিন জন। চতুর্থজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। দুর্ঘটনার সময় গাড়িটি দুরন্ত গতিতে ছুটছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার অভিঘাতে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। (BMW Car Crash in Mumbai)

রবিবার ভোরবেলা মুম্বইয়ের কোস্টাল রোডে লোটাস জেটির কাছে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ভোর ৫টা বেজে ২০ মিনিট নাগাদ লালা কলেজের সামনে দিয়ে ছুটে যাচ্ছিল কালো রংয়ের BMW গাড়িটি। মেরিন ড্রাইভ থেকে হাজি অলীর দিকে দুরন্ত গতিতে ছুটে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ব্রিজ থেকে নীচে আছড়ে পড়ে গাড়িটি। (Car Accident)

मुंबई की कोस्टल रोड में BMW कार हादसे का शिकार हुई है.. तेज रफ्तार कार ब्रिज से नीचे गिर गई... कार में सवार 3 लोगों की मौत हो गई.. कार की हालत आप देख सकते हैं... pic.twitter.com/k7h5VaA4U5
— UJJWAL DOBHAL (@UjjwalDobhal) <a href="https://ift.tt/AVI8una 20, 2026

আরও পড়ুন: এবার AI Force আনছে আমেরিকা, ঝুঁকি মানতেই নারাজ ট্রাম্প, বড় ঘোষণা করলেন

ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতেই দুর্ঘটনার ভয়াবহতা বোঝা যাচ্ছে। BMW গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। চেনার উপায়ই নেই। ক্রেন এনে সেটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। উড়ালপুলের রেলিং ভেঙে প্রথমে আছড়ে পড়ে গাড়িটি। তার পর আরও ১০০ ফুট দূরে ছিটকে যায়।

দুর্ঘটনার সময় গাড়িতে চার জন সওয়ার ছিলেন। ওই চারজনের মধ্যে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। একজন গুরুতর জখম হন। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন তিনি। তবে অবস্থা তেমন ভাল নয়। দুর্ঘটনার সময় গাড়ির গতি অত্যধিক বেশি ছিল বলে দাবি স্থানীয়দের। তবে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট

যে তিন জন মারা গিয়েছেন, তাঁদের যথাক্রমে ২১ বছর বয়সি শনায় গজ্জল, ১৭ বছর বয়সি ধৈর্য শেঠ বলে শনাক্ত করা হয়েছে। তৃতীয় জনের বয়স ২৫ বছর। এখনও পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর জখম যুবকের বয়স ২০ বছর বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার সময় বেশ কয়েক জন পথচারীও আহত হন বলে খবর। মুম্বইয়ের কোস্টাল রোডে গাড়ি চালানোর ক্ষেত্রে গতি বেঁধে দেওয়া রয়েছে। কিন্তু ভোরবেলা গাড়িটি তার চেয়ে অনেক বেশি জোরে ছুটছিল বলে অভিযোগ।

দুর্ঘটনার পর স্থানীয়রাই কোস্টাল রোড কন্ট্রোল রুমে ফোন করে খবর দেন। আহত যুবক ভর্তি রয়েছেন নায়ার হাসপাতালে। সেখানকার চিফ মেডিক্যাল অফিসার জানিয়েছেন, চার জনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে তিনজন আগেই মারা যান। পুলিশ এবং তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে।

from india https://ift.tt/VUNHjIB
via IFTTT

Post a Comment

0 Comments

Bombay IIT Student Death: 'জাত তুলে গালাগাল, তাও আবার ডিরেক্টরের নির্দেশে', গুরুতর অভিযোগ IIT বম্বের মৃত ছাত্রের বাবার