Shahi Tharoor: কেরলে আটকানো হল শশী তারুরের কনভয়। তাঁর দলের এক নিরাপত্তারক্ষী হেনস্থার শিকার হয়েছেন বলেও অভিযোগ। কেরলের মালাপ্পুরম জেলায় শুক্রবার ঘটেছে এই ঘটনা। আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন। এক দফাতেই এবার নির্বাচন হবে কেরলে। তার আগে এভাবে কংগ্রেসের বর্ষীয়ান সাংসদের কনভয় আটকানোর এবং তাঁর নিরাপত্তারক্ষীকে হেনস্থা করার ঘটনায় স্বভাবতই হইচই শুরু হয়েছে। ভোটের আগে কেরলের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, ভোটের প্রচারে ওয়ান্ডুর যাচ্ছিলেন শশী তারুর। যাত্রাপথে থিরুভাল্লি চেল্লিথোড়ু ব্রিজের কাছে আটকানো হয় কংগ্রেস সাংসদ শশী তারুরের কনভয়। এক্স মাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গাড়ির সামনের সিটে বসে রয়েছে তিরুবনন্তপুরমের সাংসদ শশী তারুর। আশপাশে বেশ কিছু লোকের ভিড়। তাঁরা কার্যত ঝাঁপিয়ে পড়ছেন সাংসদের গাড়ির উপর। হাত দিয়ে ক্রমাগত ধাক্কা মারছেন গাড়ির উপর। গাড়ির উপর চাপড় মারতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। কয়েকজনকে আবার তারস্বরে চিৎকার করতেও শোনা গিয়েছে।

Truly touched by all the messages and calls expressing concern about the untoward incident last night when my security guard was attacked. He is well and I was untouched. Thank you to all friends and well-wishers. We carried on undaunted yesterday and concluded two more events as…
— Shashi Tharoor (@ShashiTharoor) April 4, 2026

শনিবার সকাল এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন শশী তারুর। কংগ্রেসের ৭০ বছর বয়সী সাংসদ নিশ্চিত করে জানিয়েছেন যে, কেরলে কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। শশী তারুর এও জানিয়েছেন, পরবর্তীতে তাঁর কনভয় এগিয়ে গিয়েছিল এবং আরও ২টো অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। আগামী দিনের কর্মসূচিতেও যে কোনও প্রভাব পড়বে না এই ঘটনার, সেকথাও জানিয়েছেন কংগ্রেসের এই সাংসদ। কেরলের এই ঘটনা জানার পর অনেকেই ফোন এবং মেসেজ করে শশী তারুরের অবস্থার কথা জানতে চেয়েছেন, চিন্তা প্রকাশ করেছেন। তাঁদের উদ্দেশ্যে কংগ্রেসের এই বর্ষীয়ান সাংসদ জানিয়েছেন, সকলের মেসেজ, ফোন পেয়ে তিনি সত্যিই অভিভূত, আপ্লুত। তাঁর নিরাপত্তারক্ষীও যে আক্রান্ত হয়েছিলেন, সেকথাও জানিয়েছেন তিনি। তবে ওই ব্যক্তি এখন ভাল রয়েছেন বলে জানিয়েছেন শশী তারুর। আর তাঁর উপর যে গতকাল কোনও আক্রমণ হয়নি, সেকথাও বলেন তিনি। সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্খী, যাঁরা তাঁর খোঁজ নিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়েছেন শশী তারুর।

Malappuram, Keralam: A complaint has been filed alleging that the convoy of Congress MP Shashi Tharoor was blocked near Thiruvalli Chellithodu bridge while he was travelling to an election campaign event in Wandoor.

The complaint claims that Tharoor’s gunman was assaulted… pic.twitter.com/CVqZ25TzbP
— IANS (@ians_india) April 3, 2026

শশী থারুরের নিরাপত্তা রক্ষীর অভিযোগের ভিত্তিতে ওয়ান্ডুর পুলিশ একটি মামলা দায়ের করেছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং ২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় এক অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাঁর নাম উম্মারা, তিনি কালিকাভুর বাসিন্দা।

from india https://ift.tt/pIjcKl9
via IFTTT
0 Comments