Aam Aadmi Party: রাঘব চাড্ডা বিজেপি-র পথে? জল্পনার বাড়িয়ে ‘ধুরন্ধর’ ছবির সংলাপ আওড়ালেন, বললেন, ‘ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ’

নয়াদিল্লি: দলে থেকে বিরুদ্ধেচারণের অভিযোগ। অভিযোগ, বিরোধী শিবিরে থেকেও শাসকের প্রতি সুর নরম তাঁর। শুধু তাই নয়, তলে তলে তিনি বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি উঠছেন। সেই নিয়ে এবার মুখ খুললেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। একেবারে সিনেমার কায়দায় সমালোচনার জবাব দিলেন তিনি। (Raghav Chadha)

রাজ্যসভায় দলের ডেপুটি নেতার পদ থেকে ইতিমধ্যেই রাঘবকে সরিয়ে দিয়েছে আম আদমি পার্টি। দলের প্রতিনিধি হিসেবে তিনি যাতে আর বক্তৃতার সময় না পান, সেই মর্মেও আবেদন জানানো হয়েছে। এমনকি প্রকাশ্যেই রাঘবের বিরুদ্ধে সরব হয়েছে আম আদমি পার্টির নেতারা। পাল্টা জবাব দিতে দেরি করছেন না রাঘবও। সেই দ্বন্দ্ব এবার নয়া মাত্রা পেল। (Aam Aadmi Party)

শনিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করেছেন রাঘব। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেন তিনি। বলেন, “চিত্রনাট্য সহকারে আমার বিরুদ্ধে প্রচার চলছে। একই প্রশ্ন, একই অভিযোগ। নেহাত কাকতালীয় ঘটনা নয়। বরং একযোগে আক্রমণ করা হচ্ছে।”

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি থেকে ক্লিনচিট প্রাপ্তি, আগাগোড়া নীরবতা বজায় রেখেছিলেন রাঘব। দলের বৈঠকেও তিনি অংশ নিচ্ছেন না বলে জানা যায়। আম আদমি পার্টির দাবি, সংসদে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকেন রাঘব। দলকে টপকে অন্য বিষয়ে কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচ করতে বিরোধীরা যে প্রস্তাব এনেছিল, তাতে সই করেননি, বিরোধীদের সঙ্গে ওয়াক আউটও করেননি রাঘব।

मैं बोलना नहीं चाहता था, मगर चुप रहता तो बार-बार दोहराया गया झूठ भी सच लगने लगता।

Three Allegations. Zero Truth.

My Response: pic.twitter.com/tPdjp04TLt
— Raghav Chadha (@raghav_chadha) April 4, 2026

যদিও রাঘবের দাবি, অধিবেশন কক্ষে সিসিটিভি রয়েছে। চাইলে সেই ফুটেজ দেখিয়ে প্রমাণ করা হোক যে তিনি ওয়াকআউট না করে বসেছিলেন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচ প্রস্তাবে সই না করা নিয়ে রাঘব জানান, আম আদমি পার্টির ১০ সাংসদ রয়েছেন। ছয় থেকে সাত জনই ওই প্রস্তাবে সই করেননি। অথচ শুধুমাত্র তাঁকেই নিশানা করা হচ্ছে।

রাঘবের দাবি, তিনি সাংসদ, সংসদে হট্টগোল করার চেয়ে মানুষের সমস্যা তুলে ধরেছেন। এর পরই একেবারে সিনেমার কায়দায় রাঘবকে বলতে শোনা যায়, ‘ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ’। ঘটনাচক্রে এই সংলাপটি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ছবির। ওই ছবিকে ঘিরেও কম বিতর্ক হয়নি। ছবিটিকে বিজেপি-র ‘প্রোপাগান্ডা’ বলে কটাক্ষ করেছেন সমালোচকরা। রাঘব বিজেপি-তে যেতে পারেন বলেই গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি দলে কোণঠাসা হয়ে পড়া রাঘবের সমর্থনে ইতিমধ্যেই এগিয়ে এসেথেন বিজেপি-র অন্দরে।

from india https://ift.tt/KvCP6dY
via IFTTT

Post a Comment

0 Comments