মুম্বই: প্রকাশ্য় মঞ্চে অভিনেতা রাজপাল যাদবকে অপমান করার অভিযোগ। সেই নিয়ে শোরগোলের মধ্যেই শিল্পীর পাশে দাঁড়ালেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। রাজপালের অপমানের জবাব দিলেন খোদ সলমন। তাঁর পদক্ষেপর প্রশংসা করেছেন নেটিজেনরা। (Salman Khan Posts for Rajpal Yadav)

ঠিক কী ঘটেছে রাজপাল যাদবের সঙ্গে?

Screen Awards 2026 থেকে বিতর্কের সূচনা। অন্য তারকাদের সঙ্গে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপালও। সেখানে রাজপালের উদ্দেশে বিশেষ টিপ্পনি করেন সাংবাদিক সৌরভ দ্বিবেদী। ঋণখেলাপি মামলার উল্লেখ করে বলেন, “রাজপাল ভাই ডলারের উত্থান-পতন যতই হোক না কেন,যত টাকার ঋণ নিয়েছিলেন, তত টাকাই ফেরাতে হবে আপনাকে।” ওই টিপ্পনির সময় সৌরভের পাশে ছিলেন কৌতুক শিল্পী জাকির খানও। (Rajpal Yadav)

ওই টিপ্পনিতে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন রাজপাল। কয়েক মুহূর্ত সময় নিজেকে গুছিয়ে নিতে। তার পর বলেন, “সমস্যাটা জানতে হবে তো! আমি তো শোনাতেই চাই!” কথোপকথনের ওই অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। রাজপালের উদ্দেশে সৌরভের মন্তব্য ‘অপমানসূচক’ এবং ‘অসংবেদনশীল’ বলে দাবি করেন নেটিজেনরা। যে সুরে রাজপালের উদ্দেশে ওই মন্তব্য করা হয়, তাও ভাল ভাবে নেননি অনেকে।

Rajpal bhai aap 30 yrs se kaam kar rahe ho aur hum sabne aapko repeat kiya hai baar baar kyunki aap apna kaam jante ho aur ek value laate ho , kaam toh aapko bohot milega aur issi dollar rate pe milega aur milte rahega . Hakikat yeh hai .
Aur yeh yaad rakhna ke kabhi kabhi flow… pic.twitter.com/CzE86CCYXH
— Salman Khan (@BeingSalmanKhan) April 7, 2026

পাশে থাকার বার্তা সলমন খানের

সেই নিয়ে কাটাছেঁড়ার মাঝেই সোশ্যাল মিডিয়ায় রাজপালের সমর্থনে মুখ খোলেন সলমন। লেখেন, ‘রাজপাল ভাই, আপনি ৩০ বছর ধরে কাজ করছেন। আমরা বার বার আপনাকে নিয়েছি, কারণ আপনি কাজ জানেন এবং তাতে মূল্য যোগ করেন। কাজ আপনি অনেক পাবেন, ডলারের এই রেটেই কাজ পাবেন এবং আগামী দিনেও পেতে থাকবেন। এটাই সত্য’।

রাজপালের পাশে দাঁড়িয়ে সলমন আরও লেখেন, ‘মনে রাখবেন, কখনও কখনও কিছু কথা মুখ ফস্কে বেরিয়ে যায়। কিছু যদি দিতেই হয়, তা মাথায় রাখুন, মন দিয়ে কাজ করুন। ডলার উপরেই যাক বা নীচে, কী আর হবে? শেষ পর্যন্ত টাকা তো ভারতেই খরচ হবে’।

“डॉलर-रुपया कितना भी ऊपर नीचे हो, आपको उतने ही पैसे लौटाने पड़ेंगे, जितने उधार हैं”

एक तरफ राजपाल यादव इतने दर्द में हैं, दो बातें कहना चाह रहे हैं,
दूसरी ओर सौरभ द्विवेदी उनका मजाक उड़ा रहा है,

अभी मैं इसमें कोई ऐंगल जोड़ूंगा तो लोग मुझे गलत कहेंगे, लेकिन ऐंगल वही है जो आप सोच… pic.twitter.com/2QkNrD7iEf
— Luffy (@luffyspeaking) April 6, 2026

গোটা বিতর্কে মুখ খুলেছেন খোদ রাজপালও। তিনি জানান, ওই অনুষ্ঠানে টিকা-টিপ্পনি চলছিলই। সেই মেজাজেই তাঁর উদ্দেশে ওই টিকা-টিপ্পনি করা হয়। তবে সৌরভ দ্বিবেদী এবং জাকির খান তাঁর ভাইয়ের মতো। তাঁদের আক্রমণ না করাই উচিত বলে ভিডিও বার্তা দেন রাজপাল।

রাজপালকে ঘিরে বিতর্ক কেন?

ঋণ বিতর্কে দীর্ঘদিন ধরে যুঝছেন রাজপাল। ২০১০ সালে প্রথম বার পরিচালনায় হাত দেন তিনি। ‘আতা পতা লাপতা’ ছবির জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন Murali Projects Pvt Ltd-এর কাছ থেকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, যার দরুণ ঋণের টাকা মেটাতে পারেননি রাজপাল। সুদ, জরিমানা মিলিয়ে সেই ঋণের অঙ্ক পৌঁছে যায় ৯ কোটি টাকায়। চেক বাউন্সের অভিযোগও ছিল রাজপালের বিরুদ্ধে। গত ফেব্রুয়ারি মাসে শেষ পর্যন্ত জেলে যেতে হয় তাঁকে। ঠাঁই হয় তিহাড় জেলে। ১.৫ কোটি টাকা জমা দিয়ে পরে জামিন পান রাজপাল। সেই সময় সলমন-সহ অনেকেই তাঁর সাহায্যে এগিয়ে এসেছিলেন। এখনও ওই মামলা চলছে।

from india https://ift.tt/bcVrKR2
via IFTTT
0 Comments