নয়াদিল্লি: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR-এর আইনি বৈধতা বজায় রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাতে সংবিধানের ৩২৪ নং অনুচ্ছেদের পাশাপাশি, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী SIR পরিচালনা করার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। তবে SIR-এ কারও নাম বাদ যাওয়ার অর্থ সেই ব্যক্তি আর ভারতের নাগরিক নন, এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। SIR নিয়ে নির্বাচন কমিশনের ক্ষমতা শুধুমাত্র ভোটার তালিকা তৈরির মধ্যে সীমাবদ্ধ বলে জানাল আদালত। (Supreme Court on SIR)

২০২৫ সালের জুন মাসে বিহারে যে SIR হয়, সেই সংক্রান্ত একটি মামলায় বুধবার এমন মন্তব্য করল আদালত। গত ২৯ জানুয়ারি এই মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল। রায়দান স্থগিত ছিল এতদিন। বিহার এবং ধাপে ধাপে গোটা দেশে SIR করা নিয়ে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেই নিয়ে আদালতে গিয়েছিল, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সিপিএম, তৃণমূলের মতো রাজনৈতিক দলগুলি। (Supreme Court)

আরও পড়ুন: ‘বাবলা, ইউক্যালিপটাস অক্সিজেন দেয় না’, দিল্লির মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক, ভিডিও তুলে এনে বিজ্ঞান বোঝাল AAP

এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সেই নিয়ে রায়দান করে। এদিন চারটি পয়েন্টই খারিজ করে দেয় আদালত, যার মধ্যে প্রথমটি ছিল, কমিশন SIR করাতে পারে কি না। আজ আদালত জানিয়েছে, SIR করার এক্তিয়ার রয়েছে কমিশনের। এই ধরনের বড় মাপের কার্য সম্পাদনের জন্য সঠিক পদক্ষেপই করেছে তারা। বিহারে SIR করা নিয়ে ১১টি নথি দেখানো বাধ্যতামূলক করা হয়েছিল প্রথমে। পরে আদালতের নির্দেশে আধার কার্ড যুক্ত করা হয়। এদিন আদালত জানিয়েছে, ভোটার তালিকায় নাম রাখার জন্য কী কী নথি প্রয়োজন, তা ঠিক করার এক্তিয়ার রয়েছে কমিশনের। একজন ভোটারকে ভোটার তালিকায় রাখবেন কি না, কী ভাবে রাখবেন, তা ঠিক করতে পারে কমিশন।

আরও পড়ুন: প্রয়াত জনপ্রিয় অভিনেতা, কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে, অসুস্থতা জানতে দেননি কাউকে

শুধুমাত্র নাগরিকরাই ভোটার হতে পারে বলে আদালতে জানিয়েছিল কমিশন। কিন্তু নাগরিকত্ব যাচাইয়ের অধিকার আদৌ কমিশনের আছে কি না, সেই নিয়ে প্রশ্ন তোলেন আবেদনকারীরা। নাগরিকত্ব ঠিক করার নির্দিষ্ট মন্ত্রক রয়েছে। এদিন আদালত জানিয়েছে, ভোটার তালিকায় নাম রাখার জন্য কেউ নাগরিক কি না, তা দেখতে পারে কমিশন। তবে যাঁদের নাম ভোটার তালিকায় বাদ গিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রক...কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশমন্ত্রকের কাছে পাঠাতে হবে কমিশনকে। চার সপ্তাহের মধ্যে নাম পাঠিয়ে দিতে হবে। সেই নামগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার। আগামী লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে সিদ্ধান্ত হবে।

শুধু নাগরিকত্বের প্রশ্নে আদালত জানিয়েছে, নাগরিকত্ব না থাকার জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারে কমিশন। তবে সেক্ষেত্রে শুধুমাত্র ভোটার তালিকা থেকেই নাম বাদ যাবে। অন্যান্য সুবিধা পাবেন কি না, কী পদক্ষেপ করা হবে তাঁদের নিয়ে, সেই সিদ্ধান্ত ভারত সরকারের উপর ন্যস্ত। তাই বাদ যাওয়া নামগুলি কেন্দ্রকে পাঠাতে হবে।

SIR-এর বৈধতা যেহেতু বজায় রাখা হয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যগুলিতে হওয়া SIR-ও বৈধ। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ শুধুমাত্র বিহার নিয়েই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিহারে যে অনিয়মের অভিযোগ উঠেছিল, সেগুলি নিয়ে আদালত জানিয়েছে, প্রক্রিয়া ঠিক আছে। তবে আদালত গুরুত্বপূর্ণ মন্তব্য করে জানিয়েছে, যদি কারও নাম বে-নাগরিক হিসেবে ডিলিট হয়, সেক্ষেত্রে তিনি নাগরিক, না নাগরিক নন, তা বলার অধিকার নেই কমিশনের। চার সপ্তাহের মধ্যে আদালতে সেই সব মামলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠাতে হবে। নোটিস দিয়ে শুনানি হবে। তার পর যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন কেউ নাগরিক। সেক্ষেত্রে ওই নাম ফের ভোটার তালিকায় যুক্ত করতে হবে কমিশনকে।"

কল্যাণ আরও বলেন, "এই যে কেন্দ্রীয় সরকারের যে দাবি, বাংলাতেও যেটা বলছে যে, নাম ডিলিট হয়ে যাওয়া মানে নাগরিক নন, তাঁদের যে অনুপ্রবেশকারী বলা হচ্ছে, সেটা উড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।"

from india https://ift.tt/Yh4dEbi
via IFTTT
0 Comments