Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার ওপর হামলা, ২ অভিযুক্ত ছাড়া পেতেই মালা পরিয়ে স্বাগত !

<p><strong>জয়পুর :</strong> জয়পুরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের (Cockroach Janta Party's founder Abhijeet Dipke) ওপর হামলায় অভিযুক্ত দুইজন থানা থেকে ছাড়া পেয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, মুক্তির পর ওই দুইজনকে স্বাগত জানানো হচ্ছে এবং তাঁদের সমর্থকরা তাঁদের মালাও পরিয়ে দিচ্ছেন। 'ইনকিলাব জিন্দাবাদ' ও 'ভারত মাতা কি জয়' স্লোগানের মধ্যে দিয়ে তাঁদের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয়। রাজস্থানের জয়পুরে শান্তিপূর্ণ প্রতিবাদ চলাকালীন CJP-র প্রতিষ্ঠাতাকে থাপ্পড় মারায় অভিযুক্ত ওই দুইজন। দীপকের ওপর হামলার ঘটনা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়েছিল। &nbsp;&nbsp;</p> <p>এই ঘটনার পর অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়ায় হামলার বিষয়ে একটি বিবৃতি দেন। CJP-র প্রতিষ্ঠাতা জানান যে, এই হামলায় তিনি ভীত হবেন না এবং শিক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে তাঁর কণ্ঠস্বর তুলে ধরা অব্যাহত রাখবেন। অভিজিৎ বলেন, "বিক্ষোভস্থলে ঢোকার সময় আমি হামলার শিকার হয়েছি। যতবারই হামলা হোক না কেন, আমি কারও ওপর হাত তুলব না। কাপুরুষরাই হিংসার পথ বেছে নেয়।" তাঁর সংযোজন, "আপনারা আমাকে পাকিস্তানি বলেন, এখানে সমবেত মানুষদের পাকিস্তানি বলেন, এমনকR প্রশ্নকারী সাংবাদিকদেরও পাকিস্তানি বলে আখ্যায়িত করেন। কিন্তু এ ধরনের কৌশলে আমরা ভীত হব না। আমরা তরুণদের জন্য আমাদের কণ্ঠস্বর তুলে ধরা অব্যাহত রাখব।" জয়পুরে ১৫ জুন আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচির সময় দীপকের ওপর হামলার ঘটনাটি ঘটে। বিক্ষোভস্থলে সমর্থকদের কাঁধে চড়ে যাওয়ার সময় দু'জন ব্যক্তি সিজেপি (CJP)-র প্রতিষ্ঠাতার দিকে তেড়ে আসেন, তাঁর স্কার্ফ ধরে টানাটানি করেন এবং তাঁকে বেশ কয়েকবার চড় মারেন। দীপকের সমর্থকরা পাল্টা ব্যবস্থা নেন এবং হামলাকারীদের মারধর করে পুলিশের হাতে তুলে দেন, যার ফলে আক্রমণকারীদের ধরা হয়।</p> <p>ডিজিটাল মাধ্যম থেকে প্রতিবাদ আন্দোলনকে রাস্তায় নামিয়ে এনেছেন। দিল্লিতে &lsquo;ককরোচ জনতা পার্টি&rsquo;র আন্দোলনে শামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে &nbsp;যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেদিনের আন্দোলনকে শুধুমাত্র &lsquo;ট্রেলার&rsquo; বলে উল্লেখ করেছিলেন তিনি। বিদেশে বসেই &lsquo;ককরোচ জনতা পার্টি&rsquo;র সূচনা করেন অভিজিৎ। NEET প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে পথে নামতে আমেরিকা থেকে দেশে ফেরেন। তারপর থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নামেন।</p>

from india https://ift.tt/TEtHKiN
via IFTTT

Post a Comment

0 Comments