Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের

<p><strong>নয়াদিল্লি :</strong> পরিস্থিতির উন্নতি হচ্ছে পশ্চিম এশিয়ায় (West Asia)। এই আবহে শিল্প ও বাণিজ্যিক LPG ক্রেতাদের জন্য স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকার অ-গৃহস্থালি এলপিজি (Non-Domestic Packed LPG) সরবরাহের ওপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নিল। সরবরাহ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে গেল সঙ্কটের আগের অবস্থায়। পশ্চিম এশিয়ায় সংঘাত মেটানোর লক্ষ্যে আমেরিকার ও ইরানের মধ্যে স্বাক্ষরিত মউ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পথ প্রশস্ত করেছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়েই ভারতের অপরিশোধিত তেল ও এলপিজি আমদানির একটি বড় অংশ পরিবাহিত হয়। এই পরিস্থিতিতে উপরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার ঘোষণা করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।</p>

from india https://ift.tt/cmdKGhX
via IFTTT

Post a Comment

0 Comments

Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের