নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে চরম বেকারত্বের বিরুদ্ধে এবার পথে নামছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। শনিবার দেশব্য়াপী কর্মসূচির ঘোষণা করল কংগ্রেস। বলা হয়েছে, দেশের যুবসমাজের সঙ্গে পরিকল্পিত ভাবে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে নরেন্দ্র মোদি সরকার, যার বিরুদ্ধে রাস্তায় নামছেন রাহুল। দেশের বিভিন্ন শহরে যাবেন তিনি। ছাত্র সম্মেলন করবেন। (Rahul Gandhi New Campaign)

NEET প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় অনিয়ম এবং বেকারত্বের বিরুদ্ধে দেশব্য়াপী কর্মসূচির ঘোষণা করল কংগ্রেস। আপাতত প্রথম দফার কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার আওতায় এক মাস ধরে দেশের বিভিন্ন শহরে যাবেন রাহুল। পরীক্ষায় অনিয়মের দায় নিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করা হবে। দাবি তোলা হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। পড়ুয়া থেকে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে সংসদে আলোচনার দাবি জানানো হবে। (Congress News)

STORY | Cong launches anti-paper 'leak' campaign; Rahul to kickstart student conventions from Kota on June 17

The Congress on Saturday announced the first phase of a nationwide campaign against the alleged paper leaks and examination irregularities, with Rahul Gandhi scheduled… pic.twitter.com/xuDk8jdRFX

— Press Trust of India (@PTI_News) <a href="https://ift.tt/EzJgmjO 13, 2026

আরও পড়ুন: ট্রেন ৫ ঘণ্টা লেট, প্ল্যাটফর্ম টিকিট এক্সপায়ার হয়ে যাওয়ায় মোটা টাকা জরিমানা যুবককে, প্রশ্নের মুখে ভারতীয় রেল

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানিয়েছেন, দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার খরচবৃদ্ধি, নিয়োগ এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতার অভাবে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত। সেই সব ছেলেমেয়ের জন্যই এবার দেশব্যাপী কর্মসূচির সূচনা করছে কংগ্রেস।

আরও পড়ুন: অত্য়াধুনিক AI প্রযুক্তি থেকে ব্রাত্য ভারত? বিদেশীদের দেওয়া যাবে না, Anthropic-কে কড়া নির্দেশ আমেরিকার

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ১৭ জুন রাজস্থানের কোটা থেকে কর্মসূচি শুরু হচ্ছে। ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পটনা, ১৪ জুলাই দিল্লির রাস্তায় নামবেন রাহুল। পড়ুয়া, চাকরিপ্রার্থী, যুব সংগঠন, শিক্ষক-শিক্ষিকা এবং ‘পরীক্ষা দুর্নীতি’তে ক্ষতিগ্রস্ত সকলকে আহ্বান জানানো হয়েছে।

কংগ্রেসের তরফে যে দাবিগুলি তুলে ধরা হচ্ছে, তা হল-NEET-এর বিকেন্দ্রীকরণ, পরীক্ষার ফি প্রত্যাহার, প্রশ্নপত্র ফাঁসে কড়া শাস্তির ব্যবস্থা এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI, যুব কংগ্রেস, প্রদেশ কংগ্রেস কমিটি, জেলা কংগ্রেস কমিটি কর্মসূচিতে যোগ দেবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, স্কুল, যুব সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে কংগ্রেসের তরফে। সোশ্যাল মিডিয়ায় প্রচার চলবে যেমন, লাইভ আলোচনা চলবে।

from india https://ift.tt/7mBjgTA
via IFTTT
0 Comments