নয়াদিল্লি: ফুটপাত থেকে অপহরণ ১১ বছরের মেয়েকে। তার পর জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন। রাজধানীর বুকে ফের ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। (Minor Girl Assaulted)

দক্ষিণ দিল্লির মেহরৌলি থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা যাচ্ছে, সেখানকার ফুটপাত থেকে ১১ বছরের মেয়েটিকে অপহরণ করা হয়। এর পর গুরুগ্রামের জঙ্গলে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করা হয় তাকে। তার পর খুন করা হয়। (Delhi News)

সোমবার ভোর ৫টা নাগাদ পুলিশের কাছে ফোন আসে। ফুটপাত থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয় ফোনে। সেই মতো মেয়েটির খোঁজে তল্লাশি শুরু হয়। শতাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। আর তা থেকেই সন্দেহভাজনের নাগাল মেলে। (POCSO Case)

#WATCH | Delhi: A cab driver arrested for allegedly raping and murdering an 11-year-old girl in Mehrauli area, and dumping her body at Faridabad-Gurugram road.

Visuals from outside the hospital where her body has now been kept. https://t.co/Kejlz54Aec pic.twitter.com/jFiMyIR2cC

— ANI (@ANI) <a href="https://ift.tt/8CXMl9I 23, 2026

আরও পড়ুন:  ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ মমতার, EVM, VVPAT, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। অপরাধ স্বীকারও করে নিয়েছে সে। ফুটপাত থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তল্লাশি চলাকালীন দিল্লি-গুরুগ্রাম সীমানা এলাকার জঙ্গল থেকে দেহ উদ্ধার হয় মেয়েটির।

জানা গিয়েছে, ১১ বছরের মেয়েটির পরিবার মেহরৌলিতে ফুটপাতেই থাকে। ঘুমন্ত অবস্থায় ভোরবেলা মেয়েটিকে অপহরণ করা হয়। অভিযুক্ত এলাকায় ট্যাক্সি চালায় বলে জানা গিয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: উদ্ধব-শিবসেনায় বড় ভাঙন, লাভবান হচ্ছেন একনাথ শিন্ডে, কিন্তু বিজেপি-র চিন্তা কি বাড়ল?

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা এবং যৌন নির্যাতন থেকে শিশু সুরক্ষার POCSO আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সফদরজং হাসপাতালের মর্গে পৌঁছন মেয়েটির পরিবারের লোকজন। মেয়েটিকে কী ভাবে খুন করা হয়, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কেউ এই ঘটনায় যুক্ত ছিল কি না, চেষ্টা চলছে জানার।

from india https://ift.tt/lpLFPAQ
via IFTTT
0 Comments