Flex Fuel: E85 পেট্রোল চলে এল, পুরনো গাড়ি কি বাতিল হয়ে যাবে? প্রশ্নের উত্তর দিল কেন্দ্র

নয়াদিল্লি: ইথানল মিশ্রিত পেট্রোলের ব্যবহার বাড়াতে আরও জোর কেন্দ্রের। ভারতে এবার সরকারি ভাবে E85 জ্বালানির ব্যবহার শুরু হল। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে পৃথিবীর সর্বত্র জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। সেই আবহেই সরকারি ভাবে ভারতে E85 জ্বালানির ব্যবহার শুরু হল। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরী দিল্লিতে IndianOil রিটেল আউটলেটে গিয়ে গাড়িতে E85 পেট্রোল ঢালেন। যদিও E85 জ্বালানি ব্যবহার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ইথানল মিশ্রিত পেট্রোলে গাড়ির ক্ষতি হচ্ছে বলে আগে থেকেই অভিযোগ উঠছিল। অতিরিক্ত ইথানলে আরও ক্ষতি হতে পারে কি না, সেই নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। সেই আবহে খুঁটিনাটি জানাল কেন্দ্র। (E85 Fuel)

E85 জ্বালানি আসলে কী?

E85 আসলে বেশি মাত্রার ইথানল মিশ্রিত জ্বালানি। এই জ্বালানিতে ইথানল থাকে ৮০-৮৫ শতাংশ, পেট্রোল ১৪-১৯ শতাংশ। বর্তমানে ভারতে যে E20 পেট্রোল ব্যবহৃত হয়, তাতে ইথানল মাত্র ২০ শতাংশ। (Flex Fuel)

খরচ-খরচা কেমন হবে?

এই মুহূর্তে E85 পেট্রোলের দাম রাখা হয়েছে লিটার প্রতি ৮২.১২ টাকা। অর্থাৎ পেট্রোলের চেয়ে অনেকটাই কম। আমদানিকৃত পেট্রোলের উপর নির্ভরশীলতা এতে কমবে, মানুষের খরচও কমবে বলে মনে করছে কেন্দ্র।

কোথায় পাওয়া যাবে E85 পেট্রোল?

দেশের ৮৫টি রাষ্ট্রাত্ত ফুয়েল স্টেশনে কিনতে পাওয়া যাবে E85 পেট্রোল। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে তা বাড়িয়ে ৫০০ করার পরিকল্পনা রয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে তা আরও বাড়িয়ে ৫০০০ করার পরিকল্পনা কেন্দ্রের।

আরও পড়ুন: দিল্লিতে জনস্রোত, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি, আন্দোলনে শামিল সোনম ওয়াংচুকও

সকলেই কি E85 পেট্রোল ব্যবহার করতে পারবেন?

এই মুহূর্তে ভারতের রাস্তায় যত গাড়ি রয়েছে, তার সিংহভাগই E85 পেট্রোল ব্যবহারের অনুপযুক্ত। শুধুমাত্র Flex-Fuel বা FFV ক্যাপাবল গাড়িতেই E85 পেট্রোল ব্যবহার করা যাবে। বর্তমানে তিন ধরনের গাড়িতেই E85 ব্যবহার করা সম্ভব- নতুন Hero Splendor + Flex Fuel, Hero HF Deluxe Flex মোটর সাইকেল। চারচাকার গাড়ির মধ্যে মারুতি সুজুকির WagonR Flex Fuel গাড়িটি E85 ধারণ করতে পারবে। টাটা মোটর্স এবং অন্য সংস্থাগুলিও এব্যাপারে উদ্যোগী হচ্ছে।

আরও পড়ুন: ‘মমতাদির সঙ্গে আছি, কিন্তু বার বার একই ভুলের…’, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের, দিল্লি ছুটলেন অভিষেক, তৃণমূলে কি আরও ভাঙন?

কী নিয়ে আশঙ্কা?

ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনা গাড়ির ক্ষতি হচ্ছে বলে আগে থেকেই অভিযোগ উঠছিল। E85 পেট্রোল চালু করে জোরপূর্বক তা ব্যবহার করানো হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই। আগে থেকে গাড়ি ব্যবহার করছেন যাঁরা, সেই সব গাড়িতে অতিমাত্রার ইথানল মেশানো জ্বালানি ব্যবহার নিয়ে উদ্বিগ্ন অনেকেই। তাহলে কি এখন যে গাড়ি ব্যবহার করছেন, তা খেলনায় পরিণত হবে? হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, E20 পেট্রোল ব্যবহার করলেই চলবে ওই সব গাড়িতে। E85 পেট্রোল এসেছে বলে আগের গাড়ি চলবে না, এমনটা বলা হয়নি কোথাও। ধারণ করতে পারে, এমন গাড়িতেই E85 ব্যবহার করা হবে। পেট্রোল পাম্পে সেই মতো লেখাও থাকবে।

from india https://ift.tt/dmfxswY
via IFTTT

Post a Comment

0 Comments