<p>নয়া দিল্লি : কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ এনেছেন কাকলি ঘোষ দস্তিদার এবং এই মর্মেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠিয়েছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন কাকলি, এমনটাই খবর সূত্রের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক, চিঠিতে এমন দাবিই জানিয়েছেন কাকলি, খবর সূত্রের। স্পিকার কোনও পদক্ষেপ নিলে দেখা যাবে, প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। </p>
from india https://ift.tt/p8AsYDk
via IFTTT
0 Comments