বেঙ্গালুরু: প্রাক্তন প্রেমিকাকে মেরে আত্মঘাতী হতে গিয়েছিল। আগে থেকে বোমাও বেঁধে রেখে দিয়েছিল গাড়িতে। কিন্তু শেষ মুহূর্তে গাড়ি ছেকে সাফ দেন তরুণী। তবে গাড়ির মধ্যেই রয়ে যায় ওই যুবক। তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল তার দেহ। (Karnataka Man Sets off Bomb in Car)

কর্নাটকের টুমাকুরু থেকে এই ভয়াবহ ঘটনা সামনে এসেছে। শনিবার সিরা তালুকে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। ৪৮ নং জাতীয় সড়ক ধরে ছুটে আসে গাড়িটি। সিরা তালুকে পৌঁছে তীব্র বিস্ফোরণ ঘটে। আগুনের গ্রাসে চলে যায় গাড়িটি। (Karnataka News)

অভিযুক্ত যুবককে ৩০ বছর বয়সি নাগেন্দ্র নামে শনাক্ত করা গিয়েছে। পুলিশ জানিয়েছে, নাগেন্দ্র এবং ওই তরুণীর মধ্যে একসময় সম্পর্ক ছিল। ওই তরুণী বেঙ্গালুরুতে ওটি টেকনিশিয়ান হিসেবে কর্মরত। সম্প্রতি তাঁদের সম্পর্ক ভেঙে যায়। নাগেন্দ্রকে ফোনে ব্লক করে দেন ওই তরুণী। কিন্তু ছাড়াছাড়ি মেনে নিতে পারেনি নাগেন্দ্র।

আরও পড়ুন: ফের কি যুদ্ধ? তীব্র বিস্ফোরণ ইরানে, ফের হামলা চালাল আমেরিকা, কুয়েত-বাহরাইনে ড্রোন-মিসাইল ছুড়ল তেহরানও

অ্যাপ ক্যাব Uber নিয়ে শনিবার সকালে বেঙ্গালুরুর জয়ানগরে মেয়েটির ভাড়াবাড়িতে হাজির হয় নাগেন্দ্র। সেখানে দু’জনের মধ্য়ে তর্কাতর্কি হয়। এর পর জোর করে মেয়েটিকে ক্যাবে তোলে সে। মেয়েকে না পেয়ে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন তরুণীর মা-বাবা। অন্য দিকে, ক্যাব ছুটতে থাকে আঙ্কোলার দিকে।

পুলিশ জানিয়েছে, ওই তরুণীকে হুমকি দেয় নাগেন্দ্র। জানায়, তরুণীকে মেরে নিজে আত্মঘাতী হবে সে। পুলিশের সন্দেহ, গাড়িতে বিস্ফোরক নিয়েই উঠেছিল নাগেন্দ্র। যাত্রাপথে তরুণীকে তা দেখায়ও সে। জোগীহিলের কাছে পৌঁছে ছুরি নিয়ে প্রাক্তনের উপর চড়াও হয়। সেই অবস্থায় গাড়ি থামিয়ে দেন গাড়ির চালক। লক খুলে যাওয়ায়, দরজা ঠেলে বাইরে লাফিয়ে পড়েন ওই তরুণী।

আরও পড়ুন: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’

এর কয়েক মুহূর্তের মধ্যেই তীব্র বিস্ফোরণ ঘটে গাড়িটিতে। আগুনেল লেলিহান শিখা গ্রাস করে নেয় গাড়িটিকে। নগেন্দ্র ভিতরেই আটকে ছিল। জীবন্ত অবস্থায় ঝলসে মৃত্য়ু হয় তার। রাস্তার মাঝে গাড়ি বিস্ফোরণের জেরে যানজট তৈরি হয় এলাকায়। গাড়ি থেকে লাফিয়ে পড়ায় ওই তরুণী প্রাণে বেঁচে গিয়েছেন। আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ির চালকও। তাঁকে টুমাকুরু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুমাকুরুর পুলিশ সুপার অশোক কে ভি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে গাড়িতে বিস্ফোরক থাকার ইঙ্গিত মিলছে। নাগেন্দ্র ইচ্ছাকৃত ভাবেই বোমা বিস্ফোরণ ঘটায় বলে মনে করা হচ্ছে। বোমার মতো বিস্ফোরক-পদার্থও উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়, তা পরীক্ষা করে দেখা হচ্ছে এই মুহূর্তে। কোথা থেকে নাগেন্দ্র বিস্ফোরক কিনেছিল, তাও দেখা হচ্ছে। এই ঘটনায় কোল্লামবেলার পুলিশ মামলা দায়ের করেছে।

from india https://ift.tt/kOb8n6t
via IFTTT
0 Comments