<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> রাজ্যে ভোটের প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদি। নির্বাচনী প্রাক্কালে এই ঝালমুড়ি প্রাসঙ্গিক হয়ে উঠেছিল এরপরই। এবার মুখ্যমন্ত্রী <a title="শুভেন্দু অধিকারী" href="https://ift.tt/WhUEXuy" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a> প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিয়ে সেখানেই প্রধানমন্ত্রীকে নিজে হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন।</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, গত ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ৪ জায়গায় জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভার তালিকায় ঝাড়গ্রামেও সভা ছিল তাঁর। সেখানেই জনতার মাঝে একটি দোকানে ঢুকে ঝালমুড়ি খেয়েছিলেন মোদি। কথাবার্তাও বলেছেন দোকানির সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ঝালমুড়ি খাওয়ার ছবিও। ঝালমুড়ির দোকানে প্রধানমন্ত্রীকে দেখে ভিড় জমায় উচ্ছ্বসিত জনতা। এরপর বিজেপির ব্রিগেডেও ঝালমুড়ি বিক্রি ও ঝালমুড়ি খাওয়ার জনপ্রিয়তা বেড়েছিল প্রবলভাবে।</p>
from india https://ift.tt/CrfBAIU
via IFTTT
0 Comments