Opposition Meeting : আজ রাজধানীতে বিরোধী শিবিরের বৈঠক, রাহুল-মমতা-সহ থাকছেন ২৩টি দলের নেতা-নেত্রী : সূত্র

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : আজ 'INDI' জোটের বৈঠক। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, মমতা বন্দ্য়োপাধ্য়ায়-সহ ২৩টি দলের নেতা-নেত্রীরা থাকবেন বৈঠকে।

১২টা থেকে বৈঠক রয়েছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে, এই বৈঠকে কারা কারা থাকবেন এর থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারা কারা থাকবেন না। দু'টো বড় দল যারা এর আগে এই ব্লকের সব বড় বৈঠকে থাকত, তারা এবার থাকছে না। সেই দু'টি দল হল- DMK এবং AAP। তারা গতকালই জানিয়ে দিয়েছে যে, এই বৈঠকে তারা থাকবে না। DMK-র স্পষ্ট বার্তা, কংগ্রেস যেখানে আছে, তারা সেখানে নেই। তামিলনাড়ু ভোটে DMK-র সঙ্গে জোট বেঁধে লড়লেও, সরকার গঠনের ক্ষেত্রে বিজয়ের TVK-কে সমর্থন দিয়েছে কংগ্রেস। তারপরেই বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে কংগ্রেসের থেকে দূরত্ব বাড়িয়েছে DMK। বৈঠকে থাকছে না বলে জানিয়ে দিয়েছে আপও। তাদের অভিযোগ রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু গতকাল কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছিলেন, ২০টির বেশি দল মিটিংয়ে থাকবে।

এবারের এই বিরোধী জোটের বৈঠক গোড়া থেকে সবথেকে বেশি আগ্রহী ছিল তৃণমূল কংগ্রেস। তারা কংগ্রেসের সঙ্গে আলোচনার পর চাইছিল, যত দ্রুত হোক জোটের বৈঠক ডাকা হোক। বিরোধী শিবির যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে সেই বার্তা যেন দেওয়া হয়, এমনই চাইছিল তৃণমূল। তার পরিপ্রেক্ষিতে মিটিং ডাকা হয়েছে। ১২টার সময় হবে সেই বৈঠক। দু'টো বড় দল না এলেও, অনেক ছোট দলকে ডাকা হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, সিপিএম এই বৈঠকে আসবে না। বিশেষ করে কেরল নির্বাচনে রাহুল গান্ধী পিনারাই বিজয়নকে নিয়ে যে বক্তব্য রেখেছিলেন, তারপর। যদিও বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছে সিপিএম। বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানাবে বিরোধী শিবির।

দলেরই বিদ্রোহের আগুনে ছারখার তৃণমূলের ঘর। বিধানসভা, পুরসভা, জেলা পরিষদের পর এবার সংসদেও তৃণমূলের ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা। ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে, রবিবার দিল্লি গেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর সেদিনই তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের সম্ভাবনায় কার্যত সিলমোহর দিয়েছেন দলের বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায়।

লোকসভা ও রাজ্য়সভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা ৪১। সূত্রের খবর, লোকসভায় ২৮ জন সাংসদের মধ্য়ে ২৪ জনই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে নেই।  অন্তত ২০ জন বিদ্রোহের জন্য একেবারে প্রস্তত।

from india https://ift.tt/zqD6AYB
via IFTTT

Post a Comment

0 Comments