Uddhav Thackeray : আমার ওপর আস্থা না থাকলে আমি সরে দাঁড়াতে প্রস্তুত : উদ্ধব ঠাকরে

মুম্বই : শিবসেনায় (UBT) একাধিক সাংসদের দলত্যাগ গুঞ্জনের আবহে ইস্তফা দেওয়ার কথা উল্লেখ করলেন সুপ্রিমো উদ্ধব ঠাকরে। মুম্বইয়ে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় এই প্রসঙ্গ কথা বলেন তিনি। উদ্ধব বলেন, "আমি এমন কেউ নই যে চ্যালেঞ্জের মুখে পিছু হটবে, তবে আমার ওপর যদি আপনাদের আস্থা না থাকে, তাহলে আমি সরে দাঁড়াতে প্রস্তুত।" দলের ৬০তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখার সময় তিনি আরও বলেন, "দলেরই কেউ পরবর্তী শিবসেনা প্রধান হলে আমি খুশিই হব, কিন্তু আমি এর নিয়ন্ত্রণ চোরদের হাতে যেতে দেব না।"

বিস্তারিত...

উদ্ধব অভিযোগ তুলেছেন, বিজেপি তাঁর দলকে শেষ করে দিতে চাইছিল এবং দেশকে 'এক দেশ, কোনও ভোট নয়' এমন একটা দিকে নিয়ে যেতে চেয়েছিল। এমন একটা সময়ে তাঁর এই মন্তব্য যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, তাঁর দলের ছয় সাংসদ দলের সঙ্গ ত্যাগ করে একনাথ শিন্ডের শিবসেনাকে সমর্থন করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। এই বিদ্রোহী সাংসদদের নিয়ে কথা বলতে গিয়ে শিবসেনা নেতা বলেন, শিব সৈনিকরা "হতাশ" নন, বরং "উদ্দীপ্ত"। এর পাশাপাশি তিনি বিদ্রোহী সাংসদদের জন্য ভোটারদের কাছে ক্ষমাও চেয়ে নেন। উদ্ধব বলেন, "আমি সেইসব ভোটারের কাছে ক্ষমা চাইছি যাঁরা ২০২৪ সালে লোকসভার এমন সব সাংসদকে ভোট দিয়েছিলেন, যাঁরা এখন দলত্যাগ করেছেন। আমার আবেদন এবং বালাসাহেবের নামেই এই ভোটাররা আমাদের ভোট দিয়েছেন। মোদির নাম ব্যবহার না করেই আমরা এই নয়টি আসনে জয়ী হয়েছি।"

কংগ্রেসের প্রশংসা উদ্ধবের...

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উদ্ধব বলেন, অবিভক্ত শিবসেনা দশকের পর দশক ধরে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করলেও কংগ্রেস কখনোই সেনাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেনি। বিজেপিকে নিয়ে তাঁর অভিযোগ, গেরুয়া দল সেনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে।

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

উদ্ধবের কথায়, "আমাদের জীবনের অর্ধেক সময় কেটেছে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু বিজেপি যেভাবে শিবসেনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, তারা কখনও তেমনটা করার চেষ্টা করেনি। দুই দলের মধ্যে পার্থক্যটা এখানেই।"

প্রসঙ্গত, নতুন করে ডামাডোল শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। গত কয়েকদিন ধরেই অভিযোগ উঠছে যে, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির)-র ছয় সাংসদ। নাম না করে এই গোষ্ঠীকে একহাত নিয়েছেন উদ্ধব গোষ্ঠীর অন্যতম বিশ্বস্ত নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্রের রাজনীতিতে এই ইস্যুতে এখন জোর চর্চা শুরু হয়েছে।

from india https://ift.tt/WRZDdsS
via IFTTT

Post a Comment

0 Comments

Uddhav Thackeray : আমার ওপর আস্থা না থাকলে আমি সরে দাঁড়াতে প্রস্তুত : উদ্ধব ঠাকরে