গুয়াহাটি : লক্ষ্য, মহিলাদের ক্ষমতায়ন। লিঙ্গ বৈষম্যও মেটাতে চায় অসমের বিজেপি সরকার। সেই লক্ষ্যে বহুবিবাহের বিরুদ্ধে 'কড়া' হিমন্ত বিশ্বশর্মা নেতৃত্বাধীন সরকার। গত শুক্রবারই অসম সরকার প্রস্তাব দেয় যে, যেসব মানুষ বহুবিবাহ করবেন, তাঁদের সরকারি কল্যাণমূলক সুযোগ-সুবিধা দেওয়া হবে না। পাশাপাশি, এই চর্চা করতে দেখা গেলে সরকারি কর্মীদেরও বরখাস্ত করা হবে। এই প্রসঙ্গ নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় সরকারের অবস্থান আরও একবার জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে হিমন্ত লেখেন, "অসমে বহুবিবাহের অনুমতি দেওয়া হবে না। যারা এর সঙ্গে জড়িত থাকবেন, তাঁরা এখন থেকে কোনও সরকারি প্রকল্প ও সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।"

Polygamy in any form will not be allowed in Assam. Those indulging in it will henceforth not be eligible for any Govt schemes and benefits. pic.twitter.com/9q2UrigvKX

— Himanta Biswa Sarma (@himantabiswa) <a href="https://ift.tt/cZo5tP8 15, 2026

অসম বিধানসভায় অর্থমন্ত্রী ও বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ২০২৬-২৭ অর্থ-বছরের জন্য ১১৮ পৃষ্ঠার যে বাজেট পেশ করেছিলেন, তাতে এই প্রস্তাব ঘোষণা করা হয়েছে। ২,৮৫,০৮৪ কোটি টাকার এই বাজেটের লক্ষ্য রাখা হয়েছে, ২০৪৭ সালের মধ্যে অসমে ‘বিকশিত ভারত ও বিকশিত অসম’-এর রূপায়ণে অন্যতম প্রধান অংশীদার হিসেবে গড়ে তোলা। নিজের প্রথম বাজেট পেশ করার সময় বড়ুয়া বলেন, বহুবিবাহের চর্চা করেন এমন কোনও পুরুষ সরকারি কোনও কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন না।

তিনি বলেন, "মহিলাদের ক্ষমতায়ন, লিঙ্গ-সাম্য এবং দায়িত্বশীল পারিবারিক মূল্যবোধের প্রতি আমাদের সরকারের অবিচল অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে, সরকার 'অসম সার্ভিসেস (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস, ১৯৬৪' সংশোধন করার প্রস্তাব করছে। এই সংশোধনী অনুযায়ী, কোনও সরকারি কর্মচারী বহুবিবাহের চর্চায় লিপ্ত বলে প্রমাণিত হলে তিনি আইনানুগভাবে চাকরি থেকে বরখাস্ত হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।"

from india https://ift.tt/09qLtmB
via IFTTT
0 Comments