CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI

কলকাতা:  প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনে উত্তাল গোটা দেশ। এই আবহে, ২০২৪ সালের NEET-UG তে প্রশ্ন ফাঁসের ঘটনায় ধৃত সঞ্জীব মুখিয়াকে প্রমাণের অভাবে CBI ক্লিনচিট দিল। এই ঘটনার তদন্ত শুরুর পর সঞ্জীব মুখিয়াকে গ্রেফতার করেছিল বিহার পুলিশ। পরে তদন্ত যায় CBI-এর হাতে। এবার তারা প্রমাণের অভাবে তাঁকে ছাড় দিল।

[yt]https://youtu.be/Ak5stUHyaMk?si=cxo8xOR8tAhynx3c[/yt]

আরও পড়ুন, NEET আন্দোলনের মাঝে এবার নির্দেশিকা জারি পুলিশের, সাধারণ মানুষের জন্য কী কী বিষয়ে নিষেধাজ্ঞা ?

প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন ঘিরে আন্দোলনে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা। তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে। অন্য়দিকে, লাগাতার আন্দোলনের আবহে শুক্রবারই দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে বসে কেন্দ্র। যদিও, সমাধানসূত্র এখনও অধরা। ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস বলেছেন, হয় ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন। অথবা তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুক সরকার। এনিয়ে কোনও আপস নয়।

বিজেপি সাংসদ  অনুরাগ ঠাকুর বলেন, NEET-এর প্রশ্ন ফাঁসে ১৩ জন দোষীকে সরকার গ্রেফতার করেছে। তাদের জেলে পাঠানো হয়েছে। তাদের যাতে দ্রুত কঠোর সাজা হয়, তার জন্য় প্রধানমন্ত্রী ফাস্ট ট্র্য়াক কোর্ট তৈরির কথা বলেছেন। বৃহস্পতিবার প্রায় মধ্য়রাতে প্রধানমন্ত্রী ভিডিও বার্তা জারি করে, কঠোর আইন আনার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সোমবার থেকে সংসদের অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে। এরপর যত দ্রুত সম্ভব বিলটি সংসদে পাস করানোর চেষ্টা করা হবে।

তবে আন্দোলনকারীরা বুঝিয়ে দিয়েছেন, তারা মূল দাবি থেকে পিছু হঠবে না। আন্দোলনকারী বলেন, শিক্ষামন্ত্রীর পদত্য়াগটা আমরা দাবি করছি। অনেকদিন হয়ে গেছে। আর কোনও দাবিদাওয়া নেই, এবার ইস্তফাটা দিয়ে দিক। আর কোনও দাবিদাওয়া নেই। ইস্তফাটা চাই। এই তোলপাড়ের আবহেই, ২০২৪ সালের NEET-UG র প্রশ্ন ফাঁসের ঘটনায় কিংপিন সন্দেহে ধৃত সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়াকে প্রমাণের অভাবে ছাড় দিল CBI। ২০২৪ সালে NEET-UG তে প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলা করে বিহার পুলিশ।

CBI সূত্রে খবর, প্রাথমিকভাবে সন্দেহ ছিল সঞ্জীব মুখিয়া এই চক্রে জড়িত। কারণ, অন্য়ান্য় কয়েকটি প্রশ্ন ফাঁসের ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। সেই সময় সঞ্জীব মুখিয়ার খোঁজও মিলছিল না। পরে বিহার পুলিশ তাঁকে গ্রেফতার করে ও FIR-এ তাঁকে অভিযুক্ত হিসেবে দেখায়। কিছুদিন পর এই মামলা CBI-এর হাতে যায়। CBI পাটনার আদালতে ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। তবে CBI সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে কোনও চার্জশিট দায়ের করেনি।

এজেন্সি সূত্রে দাবি, তদন্তে সঞ্জীব কুমারের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার প্রমাণ মেলেনি। এই প্রেক্ষাপটে CBI তাঁকে ক্লিনচিট দিয়েছে।  সমাজবাদী পার্টি সাংসদ  রামগোপাল যাদব বলেন, এই ধরনের অপরাধ যারা করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কি আগে থেকে কোনও আইনই ছিল না? এই আইন কার্যকর করার দায়িত্বে কোন সংস্থা রয়েছে? কারও বিরুদ্ধে কি কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে? গতকালই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের মূল অভিযুক্তকে ক্লিনচিট দিয়েছে CBI, তবে কী আইন বানানো হয়েছে?

এক্স পেস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ও লিখেছেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন এবং কঠোর দায়বদ্ধতার আশ্বাস দিচ্ছেন। অথচ, CBI জানিয়েছে যে, ২০২৪ সালের NEET-এর প্রশ্নপত্র ফাঁস মামলার কিংপিনের বিরুদ্ধে তারা কোনও প্রমাণ খুঁজে পায়নি। লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগে অভিযুক্তরা যদি এভাবেই বাইরে থেকে যায়, তাহলে সরকার আসলে কাদের রক্ষা করছে? এবারের প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীরা শাস্তি পাবে তো? সেটাই প্রশ্ন আন্দোলনকারীদের।

from india https://ift.tt/Ryadkub
via IFTTT

Post a Comment

0 Comments

CBI On NEET-UG:  ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI