PM Modi : 'ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন', মন্ত্রীদের উপদেশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : NEET প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্র-যুবরা। যে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। স্বাভাবিকভাবেই, GEN Z প্রতিবাদের চাপ বাড়ছে কেন্দ্রের ওপর। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে বিশেষ উপদেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের যুবসমাজের সঙ্গে ইনস্টাগ্রাম রিল ও ইন্টাব়্যাক্টিভ সেশনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে বললেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, "তরুণরা ইনস্টাগ্রামে রয়েছেন। এটা নাগরিকদের জন্য একটি শক্তিশালী ক্ষেত্র, যার সঙ্গে আমাদের সবারই সংযুক্ত হওয়া প্রয়োজন।"

প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পরিকল্পিত পদক্ষেপগুলির তালিকা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করার কয়েক ঘণ্টা পরই এই পরামর্শটি দেন। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন যে তাঁর সহকর্মীদের মধ্যে কতজন সক্রিয়ভাবে ইনস্টাগ্রাম ব্যবহার করেন। তিনি বলেন, প্রত্যেক দিন কোটি কোটি যুবক এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকারের কাজকর্ম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি মন্ত্রীদের উচিত এই প্ল্যাটফর্মে তরুণদের সঙ্গে মত বিনিময়মূলক আলোচনা করা। প্রত্যেক মন্ত্রীকে রিল তৈরি করতে হবে এবং তাতে ইন্টাব়্যাক্টিভ কন্টেন্ট থাকতে হবে।

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে নেমেছেন বহু ছাত্র-যুবক। ২০ জুলাই, বিক্ষোভকারীরা যখন পার্লামেন্টের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করছিলেন তখন পুলিশের পদক্ষেপে বহু শিক্ষার্থী আহত হন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও বার্তা দিয়ে বলেন যে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলোর সুরাহার জন্য ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন করা হবে।

এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্য়াগের দাবি প্রসঙ্গে এখনও প্রকাশ্য়ে নীরব মোদি সরকার। উল্টোদিকে ককরোচ জনতা পার্টি থেকে বিরোধী দলগুলি...সবাই একটাই দাবিতে অনড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্য়াগ করতেই হবে। এই প্রেক্ষাপটে শনিবার দুপুরে ফের বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার ও CJP।

একদিকে 'ককরোচ জনতা পার্টি'র দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্য়াগ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পরীক্ষা ব্য়বস্থার সংস্কার করতে হবে। আত্মঘাতী পড়ুয়াদের আর্থিক সাহায্য় করতে হবে। অন্য়দিকে সরকারের তরফে যুক্ত, প্রধানমন্ত্রী সরাসরি আন্দোলনকারীদের বার্তা দিচ্ছেন, আইন সংস্কার হচ্ছে, ফার্স্ট ট্র্য়াক কোর্ট গঠন গচ্ছে, সরকার 'ককরোচ জনতা পার্টি'র সঙ্গে বারবার বৈঠক করছে। পরিস্থিতি শেষমেশ কোন দিকে এগোয় সেটাই এখন দেখার।

from india https://ift.tt/fFkjDrC
via IFTTT

Post a Comment

0 Comments

CBI On NEET-UG:  ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI