<p><strong>নয়াদিল্লি :</strong> পুরো দেশের নজর এখন যন্তর মন্তরের দিকে। নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে সেখানে ছাত্র-যুবদের বিশাল জমায়েত অব্যাহত রয়েছে। এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত করছেন ছাত্র-যুবরা। এই আবহে এবার ছাত্র, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য উপদেশাবলী জারি করল দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। যন্তর মন্তর বা তার আশপাশের এলাকায় কোনও জমায়েতে অংশ নেওয়া কিংবা সেখানে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে, তাঁদের ব্যক্তিগত নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এবং সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।</p>
<p>বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক নির্দেশনায় বলা হয়েছে যে, জেএনইউ-এর জ্ঞানচর্চা-সংশ্লিষ্ট কমিউনিটির সকল সদস্যের দায়িত্বশীল আচরণ করা উচিত এবং জনবিক্ষোভ সংক্রান্ত <a title="সুপ্রিম কোর্ট" href="https://ift.tt/B5zJyMw" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ের নির্দেশ মেনে যন্তর মন্তর এলাকার বিক্ষোভস্থলগুলিতে যাওয়া থেকে বিরত থাকা উচিত।</p>
from india https://ift.tt/ApxW615
via IFTTT
0 Comments