দেরাদুন : প্রায় ১ বছরের পুরনো চুরি ধরা পড়ল চোরের ইন্সটাগ্রাম রিলসের মাধ্যমে। প্রায় ১০ লক্ষ টাকার গয়না চুরি করেছিলেন অভিযুক্ত। এই ঘটনা ঘটেছিল উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। পরে অভিযুক্ত ওইসব চুরির গয়না পরেই বানিয়েছিলেন একটি ইন্সটাগ্রাম রিলস। আর সেখান থেকেই নজরে আসে গোটা ঘটনাটি।

নিতিশা নামের এক মহিলা দেরাদুনের আইটি পার্কের সিক্কা কিমায়া গ্রিনস আবাসনের বাসিন্দা। পুলিশে অভিযোগ জানিয়েছিলেন এই মহিলাই। প্রায় ১ বছর পুলিশকে মহিলা অভিযোগ জানিয়েছিলেন যে তাঁর বাড়িতে চুরি হয়েছে। সেই সময় জাখান এলাকার ভাগীরথীপুরমের দুম রিপাবলিক অ্যাপার্টমেন্টের বাসিন্দা ছিলেন। নিতাশা পুলিশকে জানিয়েছিলেন যে তাঁর বাড়ি থেকে খোয়া গিয়েছে দুটো হিরের আংটি, একটি সোনার চেন, একটি হিরেখচিত হার্ট শেপের পেনডেন্ট, হিরের হার, সোনার লকেট- সহ একাধিক জিনিস।

সেই সময় চুরির ব্যাপারে বাড়ির পরিচারিকাকে সন্দেহ করেছিলেন নিতাশা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে বিমলা দেবীকে জিজ্ঞাসাবাদও করেছিল। জেরায় বিমলা দেবী জানান যে, এই চুরির ব্যাপারে তিনি কিছুই জানেন না। তাঁর কোনও যোগ নেই এই চুরির সঙ্গে। উল্টে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অভিযুক্ত নিজেই। এরপর নিতাশা ধরে নেন যে কোনওভাবে গয়নাগুলো হারিয়ে গিয়েছে কিংবা অন্য কেউ নিয়ে গিয়েছে। বাড়িতে তন্ন তন্ন করেও খুঁজেও গয়নার হদিশ পাওয়া যায়নি। চুরির তদন্তও অসমাপ্ত থেকে যায়।

তবে এবছর ২৯ জুন আসল ঘটনা সামনে আসে। বিমলা দেবীর ইন্সটাগ্রাম রিল এবং হোয়াটসঅ্যাপ স্টেটাস নজরে আসে নিতাশার। সেখানেই নিতাশা দেখতে পান বিমলা যেসব গয়না পরে রয়েছে, সেগুলির সঙ্গে ভীষণ সামঞ্জস্য রয়েছে তাঁর খোয়া যাওয়া গয়নার। বারবার দেখার পর নিশ্চিত হয়ে যান নিতাশা। এবার প্রমাণ সমেত ফের থানার অভিযোগ দায়ের করেন তিনি। পয়লা জুলাই রাজপুর থানায় অভিযোগ দায়ের করেন নিতাশা। আর তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত বিমলা দেবীকে। তল্লাশি অভিযান চালিয়ে একটি হিরের হার, সোনার লকেট, দুটো সোনার আংটি, একটি সোনার পেনডেন্ট এবং একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এইসব সামগ্রীর দাম প্রায় ১০ লক্ষ টাকা, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

গ্রেফতার হওয়ার পর পুলিশি জেরায় বিমলা জানান যে গয়না তিনিই চুরি করেছেন, এমনটাই দাবি পুলিশ সূত্রে। বিমলা জানান, নিতাশার বাড়িতে গৃহ সহায়িকা হিসেবে কাজ করতেন তিনি। রোজই চোখের সামনে দেখতেন দামি গয়নাগুলি। কোথাও ওইসব গয়না রাখা হতো সেই ঘরও চিনতেন বিমলা। এরপর সুযোগ বুঝে ওইসব গয়না হাতিয়ে নিয়েছিলেন তিনি। জেরায় এমনটাই জানিয়েছেন অভিযুক্ত, দাবি পুলিশের।

from india https://ift.tt/g5H0iKD
via IFTTT
0 Comments