<p>ওড়িশার খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। SIR-এ এনুমারেশন পর্ব শেষে ২০ লক্ষর বেশি ভোটারের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে। ২০ মে যখন ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছিল, তখন ওড়িশায় ভোটার ছিলেন ৩.৩৩ কোটি। এমনই জানিয়েছেন ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিক আর এস গোপালন। ৩০ মে থেকে থেকে ২৮ জুন পর্যন্ত আসআইআর-এ এনুমারেশনের পর এই মুহূর্তে ভোটার তালিকায় নাম রয়েছে ৩.১৩ কোটি ভোটারের। এরমধ্যে পুরুষ ১.৬০ কোটি ও মহিলা ১.৫৩ কোটি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ হাজার ৭৭৫ ভোটারের।</p>
from india https://ift.tt/SDpXgGk
via IFTTT
0 Comments