Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ

নয়াদিল্লি: দিল্লির বুকে টানা ১৭ দিন ধরে অনশন। জোর নেই শরীরে, রীতিমতো ধুঁকছে। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও সাড়া মেলেনি। সেই  আবহেই শিক্ষাবিদ-সমাজকর্মী সোনম ওয়াংচুকের হয়ে এগিয়ে এলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ওমি বৈদ্য। সোনমের শারীরিক অবস্থার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন যেমন, তেমনই যে ইস্যুতে সোনম অনশনে বসেছেন, তাতেও সকলের সহযোগিতা প্রার্থনা করলেন। (Sonam Wangchuk Hunger Strike)

২০০৯ সালে মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’, যা সোনমের জীবনের উপর নির্ভর করেই তৈরি। দেশ-বিদেশে প্রশংসিত হয় ছবিটি, প্রশংসিত হয় ছবির বার্তাও। কিন্তু বাস্তবে সোনমের লড়াইয়ে ছবির কলাকুশলী থেকে বলিউড তারকাদের সেভাবে এগিয়ে আসতে দেখা যায়নি। সেই আবহেই একেবারে ব্য়তিক্রমী অবস্থানে দেখা গেল ওমিকে, ছবিতে যিনি ছিলেন ‘চতুর’, ফুংসুখ ওয়াংড়ুর (সোনমের চরিত্র) প্রতিদ্বন্দ্বী। (Omi Vaidya on Sonam Wangchuk)

মঙ্গলবার ১৭তম দিনেও অনশন চালিয়ে যাচ্ছেন সোনম। ‘ককরোচ জনতা পার্টি’র মঞ্চ থেকে তাঁর যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা যথেষ্ট উদ্বেগজনক। শরীরে জোর নেই একেবারেই। ওজন কমে গিয়েছে একধাক্কায় অনেকটা। সেই আবহেই দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা পোস্ট করেন ওমি। সোনম এবং তাঁর লড়াইয়ে শামিল হতে আহ্বান জানান সকলকে।

At least 1 character from Aamir Khan’s film 3 idiots has come out in support of Sonam Wangchuk (the inspiration behind the Aamir Khan character) who is on fast at Jantar Mantar for 17 days, seeking the resignation of Education Minister Pradhan.
Waiting to see what Amir Khan does?…
— Prashant Bhushan (@pbhushan1) <a href="https://ift.tt/7zfeqT9 14, 2026

আরও পড়ুন:

ভিডিও বার্তায় ওমি বলেন, “আমি চাই না ফুংসুখ ওয়াংড়ু এভাবে মারা যাব। হ্যালো ইডিয়টস, চিনতে পারছো? আমি ওমি বৈদ্য, ‘থ্রি ইডিয়টসে’র চতুর, ‘দ্য অফিসে’র সাদিক। সচরাচর এমনটা করি না, কিন্তু দয়া করে আমার কথা শুনুন।”

ওমি আরও বলেন, “ফুংসুখ ওয়াংড়ুর চরিত্রটি লাদাখের ইঞ্জিনিয়ার, উদ্ভাবক, শিক্ষাবিদ এবং সংস্কারক সোনম ওয়াংচুকের উপর নির্ভর করে বোনা জানেন তো? ওঁর সঙ্গে আলাপ হয়েছিল আমার। অসম্ভব আকর্ষণীয় এক চরিত্র, অত্যন্ত বিনম্র। অসাধারণ কৃতিত্বের অধিকারী উনি। এই মুহূর্তে দীর্ঘকালীন অনশনে রয়েছেন। ওঁর ব্লাড সুগার কমে গিয়েছে অনেকটা। আপনারা অবগত কি না জানি না, সংবাদমাধ্যম খবর করছে কি না জানি না, কিন্তু পরিস্থিতি গুরুতর। শিক্ষা, লাদাখের স্বতন্ত্রতা, পরিবেশ সংক্রান্ত ইস্যুতে সরব উনি। ওঁর সঙ্গে একমত হোন বা না হোন, ওঁকে যেন এভাবে মরতে না হয়। রোজকার জীবন থেকে একটু সময় বের করে ভাবুন।”

Omi Vaidya, Chatur 'Silencer' Ramalingam comes out in support of Sonam Wangchuk.

"You don't want Sonam Wangchuk, who is on a hunger strike for past 16 days, to die"

He got more spine than all Bollywood bhands!!

Meanwhile honorable PM busy writing wedding wishes🤦 pic.twitter.com/w6kdxIAEYk
— D (@Deb_livnletliv) <a href="https://ift.tt/V7pGq4H 14, 2026

আরও পড়ুন:

ডাক্তারি প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র ধর্নায় অংশ নেন সোনম। টানা ১৭ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। সেই নিয়ে বলিউডের কোনও শিল্পী, এমনকি বড়পর্দায় তাঁর চরিত্রে অভিনয় করা আমির খান এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে সোনমের সপক্ষে মুখ খুলেছেন ওমি। আর তাতেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। আইনজীবী প্রশান্ত ভূষণও ওমির প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবির একজন অন্তত সোনম ওয়াংচুকের সমর্থনে এগিয়ে এলেন, যিনি ১৭ দিন ধরে যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। দেখা যাক আমির খান কী করেন’? আগামী ২০ জুলাি সংসদ ভবন অভিযানেও যাওয়ার কথা ‘ককরোচ জনতা পার্টির’।

from india https://ift.tt/O2k7gfh
via IFTTT

Post a Comment

0 Comments