পটনা: বিয়েবাড়ির ভোজ ঘিরে হুলস্থুল কাণ্ড বিহারে। মাটন খাওয়ানোর কথা ছিল। পাতে চিকেন পড়তেই রে রে করে উঠলেন সকলে। বচসা, তর্ক থেকে শুরু হল ধস্তাধস্তি, মারামারি। গুরুতর আহত হলেন ১২ জন। চোট এত গুরুতর যে হাসপাতাল ভর্তি করতে হল তাঁদের। আহত খোদ বর। (Bihar Wedding Chaos)

বিহারের সহরসা জেলার সিমরী বখতিয়ারপুর থেকে এই ঘটনা সামনে এসেছে। ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ আনোয়ারের ছেলের মহম্মদ আবদুল্লার সঙ্গে বিয়ে হয় মহম্মদ জাভেদের মেয়ের। দুপুর ৩টে নাগাদ রীতি-রেওয়াজ মেনে, শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয় নিকাহ্। বরযাত্রীরা খাবার টেবিলে বসতেই শুরু হয় অশান্তি। (Wedding Guests Fight Over Mutton)

CHICKEN MUTTON FIGHT IN BIHAR
Promised Mutton, Served Chicken: Brawl At Bihar Wedding Leaves 12 InjuredVideos of the fight have gone viral on social media. In one clip, men are seen hitting guests with sticks and even waving swords. pic.twitter.com/jrGzIeN3VG

— Shakeel Yasar Ullah (@yasarullah) <a href="https://ift.tt/ZUcmqhX 11, 2026

আরও পড়ুন: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল

বরপক্ষে দাবি, বিয়ের মেনুতে মাটন থাকবে বলে কথা দিয়েছিল কনেপক্ষ। কিন্তু খাবার টেবিলে চিকেন পরিবেশন করা হচ্ছিল। সেই নিয়ে বরপক্ষ তীব্র আপত্তি জানায়। কনেপক্ষের সঙ্গে তীব্র বচসা, তর্ক শুরু হয়, যা মুহূর্তের মধ্যে মারামারিতে রূপান্তরিত হয়। বিয়েবাড়ির অনুষ্ঠান বদলে যায় যুদ্ধক্ষেত্রে। কনেপক্ষের তরফে বরপক্ষের লোকজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

मटन की जगह चिकन क्या आया, पूरा शादी का माहौल ही बदल गया। 😅 https://t.co/TReGptx5VV

— Vibha RajBhar (@VibhaRajBhar) <a href="https://ift.tt/CpbelH3 11, 2026

আরও পড়ুন: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের বাড়িতে এবার ইডি

সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যায়, প্রচুর লোকজন রয়েছেন। চেয়ার টেবিল ভেঙে পড়ে রয়েছে একদিকে। এক যুবককে তলোয়ার হাতে তেড়ে আসতেও দেখা যায়। মহিলাদের কয়েক জন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কথা কানে তোলা তো দূর, বরং মারমুখী হয়ে পরস্পরের দিকে ছুটে যায় দুই পক্ষ। লাঠিসোঁটাও চোখে পড়ে অনেকের হাতে।

এই ঘটনায় কমপক্ষে ১২ জন গুরুতর আহত। তাঁদের সিমরী বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ওই বিয়েবাড়িতে পৌঁছয় পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রেফতারির খবর নেই।

from india https://ift.tt/dDo0nPY
via IFTTT
0 Comments