Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা

নয়াদিল্লি: ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হল। মহারাষ্ট্র পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। বলা হয়েছে, অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে পড়ছেন অভিজিৎ। ক্লাসে পড়াশোনায় বিঘ্ন ঘটছে। হুমকি দেওয়া হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের। অভিজিতের পাশাপাশি আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। (Abhijeet Dipke)

মহারাষ্ট্রের অউসা থানায় এফআইর দায়ের হয়েছে। জিলা পরিষদ উর্দু স্কুলের শিক্ষক, ৫৩ বছর বয়সি সৈয়দ শামসাদবানোর অভিযোগের প্রেক্ষিতে এফআইআরটি দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এফআইআর দায়ের হয়েছে অভিজিৎ, তাঁর সহযোগী অজিঙ্ক্য শিন্ডে এবং আরও তিন জনের বিরুদ্ধে। এফআইআর-এ বলা হয়েছে, ক্লাস চলাকালীন অভিজিৎ এবং তাঁর সহযোগীরা ঢুকে পড়েন। পড়ুয়াদের সঙ্গে বসে পড়েন তাঁরা। ক্যামেরার সামনে পড়ুয়াদের যেমন প্রশ্ন করেন, তেমনই স্কুলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছিলেন। ফলে স্কুলের পড়াশোনা এবং সরকারি কাজকর্মে বিঘ্ন ঘটে। (Cockroach Janta Party)

আরও পড়ুন: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল

এফআইআর-এ বলা হয়েছে, ওই ভিডিও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হয়, যা দেখে স্কুলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। হাজিরার খাতায় নম্বর বাড়াতে অন্য স্কুল থেকে পড়ুয়া এনে স্কুলে বসিয়ে দেওয়া হয়েছে বলে মিথ্যে অভিযোগও করা হয় ভিডিওতে। এতে বদনাম হচ্ছে স্কুলটির। ভিডিও রেকর্ডিং নিয়ে স্কুলের কর্মীরা আপত্তি তুলেছিলেন। কিন্তু অভিজিৎ এবং বাকিরা তাঁদের হুমকি দেন। সাসপেন্ড করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

গোটা ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিজিতের বিরুদ্ধে। সেই তালিকায় রয়েছে, ধারা ১৩২ (আক্রমণ, কর্তব্যরত সরকারি কর্মচারীর উপর অপরাধমূলক বল প্রয়োগ), ধারা ৩২৯-৩ (অপরাধমূলক অনধিকার প্রবেশ), ধারা  ৩৫১-২ (অপরাধমূলক ভীতিপ্রদর্শন), ধারা ৩৫৬-২ (সম্মানহানি), ধারা ৩-৫ (সম্মলিত উদ্দেশ্য চরিতার্থ করতে একাধিক ব্যক্তি ধারা ঘটানো ঘটনা)।

আরও পড়ুন: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

গোটা দেশে 'স্কুল ঠিক করো' অভিযানে নেমেছে 'ককরোচ জনতা পার্টি'। স্বাধীনতা দিবসে ওই অভিযানের সূচনা হয়। অভিযানের আওতায় সরকারি স্কুলগুলি পরিদর্শন করে দেখছেন অভিজিৎ এবং তাঁর সতীর্থরা। আগাম ঘোষণা ছাড়া সরকারি স্কুলে পৌঁছে যান তাঁরা। সেখানকার ব্যবস্থাপনা, শিক্ষার মান, পরিচ্ছন্নতা এবং খামতিগুলি তুলে ধরছেন। সরকারকে দায়বদ্ধ করে তুলতেই এই অভিযান বলে জানিয়েছে 'ককরোচ জনতা পার্টি'। তবে তাদের অভিযান ঘিরে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। স্কুলে ঢুকতে বাধা দেওয়া থেকে মারধরের অভিযোগও সামনে এসেছে।

from india https://ift.tt/JiuOC94
via IFTTT

Post a Comment

0 Comments