নয়াদিল্লি : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে ছাত্র-যুবদের আন্দোলন সংগঠিত হয়েছিল যন্তর-মন্তরে। যে আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যে ঘটনার রেশ এখনও জাতীয় রাজনীতিতে রয়েছে। এই আবহে ফের আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে যন্তর-মন্তর। এবার অবশ্য দাবি ভিন্ন। জাতি-ভিত্তিক সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে সেখানে। শুক্রবার সেখানে বিশাল জমায়েত দেখা যায়। সেখান থেকে বহু আন্দোলনকারীকে দিল্লি পুলিশ আটক করেছে বলে খবর। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছে। 'রিজার্ভেশন হটাও আন্দোলন' (Reservation Hatao Andolan)—নামে ইনস্টাগ্রাম-ভিত্তিক একটি প্রচারভিযান শুরু হয়েছে। সেখানে অনুগামীদের উদ্দেশে সশরীরে এই বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। ইনস্টাগ্রামে এই পেজটির প্রায় ৫৬ লক্ষ ফলোয়ার রয়েছে। Reservation Hatao Andolan

বিক্ষোভস্থলে ওঠা অন্যতম একটি দাবি হচ্ছে, সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কেবল জাতপাতের পরিবর্তে আর্থিক অবস্থাকেই মাপকাঠি হিসেবে বিবেচনা করা উচিত। এছাড়া বিক্ষোভকারীরা সংরক্ষণ ব্যবস্থা পর্যালোচনা, কোটা নীতিতে পরিবর্তন এবং আর্থিকভাবে দুর্বল অংশের জন্য বেশি সহায়তার দাবিও জানান। বিক্ষোভকারীরা যুক্তি দেন যে, শিক্ষা, কোচিং, বৃত্তি ও অন্যান্য খরচের ক্ষেত্রে সরকারি সহায়তার প্রয়োজন কার রয়েছে-তা নির্ধারণের সময় আর্থিক পরিস্থিতির বিষয়টি বিবেচনা করা উচিত। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার সঙ্গে যুক্ত এক বিক্ষোভকারী বলেছেন, "আমাদের দাবি হল, কাদের সরকারি সহায়তার প্রয়োজন-সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আর্থিক অবস্থাকে বিবেচনায় রাখা উচিত। জাতি-ধর্ম নির্বিশেষে একজন দরিদ্র ব্যক্তিকে শিক্ষা, কোচিং এবং অন্যান্য প্রয়োজনে সহায়তা দেওয়া উচিত।" অপর এক বিক্ষোভকারী সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "আমরা বলছি না যে আর্থিকভাবে দুর্বলদের কোনও সহায়তা ছাড়াই ফেলে রাখা উচিত। আমরা বলছি, বৃত্তি, ফি-র ক্ষেত্রে সহায়তা এবং কোচিংয়ের মতো ব্যবস্থার মাধ্যমে যাদের প্রকৃত প্রয়োজন, তাঁদেরই সহায়তা দেওয়া উচিত।"

#WATCH | Delhi: On the Jantar Mantar protest against caste-based reservation, YouTuber Ajeet Bharti says, "Our biggest demand is that the government should come up with a white paper stating that the reservations you've given to people for 80 years... I come from Bihar. Research… pic.twitter.com/Auucz8VAaH

— ANI (@ANI) <a href="https://ift.tt/Je4YgqA 21, 2026

from india https://ift.tt/MXevc8E
via IFTTT
0 Comments