নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস-কাণ্ডে ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল। জেন জি তো আমাদেরই সন্তান, জেন-জি-ই দেশের ভবিষ্যৎ। কিছু মানুষ জেন জি-কে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু, তাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও বিষয় ছিল না।'

[yt]https://youtu.be/7ULepzUU8X0?si=ABnMeAQzGOE7Y6UF[/yt]

আরও পড়ুন, প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

জেন জি আন্দোলনের চাপে পিছু হঠে নরেন্দ্র মোদি সরকার। নিটের প্রশ্নফাঁস ইস্যুতে ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস বলেছিলেন, 'একজনের ইস্তফা হয়েছে। যদি আপনারা নোংরা রাজনীতি না ছাড়েন, জবাবদিহি এবং স্বচ্ছতা না আনেন, তাহলে আমরা কারও ইস্তফা ছাড়ব না।'

from india https://ift.tt/cThbpoR
via IFTTT
0 Comments