Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?

কলকাতা: এবার কত তম স্বাধীনতা দিবস , প্রতিবারই এই সংশয় হয়, মানুষের মনে। ৭৯ নাকি ৮০ ? কততম স্বাধীনতা দিবস হচ্ছে ভারতে ? বলাইবাহুল্য এইবারও সেই প্রশ্ন উঁকি দিয়ে মানুষের মনে। তবে সব জল্পনা ও সংশয় কাটিয়ে এবার একটু বুঝে নেওয়া যাক হিসেবটা।

[yt]https://youtu.be/5Jb2qfzE80k?si=anrUbvlCKIKKOyH9[/yt]

আরও পড়ুন, আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড কাছে নেই ? শুধু এই কার্ড কাছে থাকলেই মিলবে সমাধান, কোথা থেকে করা যাবে আবদেন ? ফর্ম মিলবে কোথায় ?

২০২৬ সালের ৮০ তম স্বাধীনতা দিবসে, এবার থিম হল Yuva Shakti for Viksit Bharat

১৯৪৭ সালে ১৫ অগাস্ট ভারত স্বাধীন হয়েছিল। সুতরাং ২০২৬ সালের ১৫ অগাস্ট এবার স্বাধীনতার ৭৯ বছর সম্পূর্ণ করে, ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে ভারত।২০২৬ সালের ৮০ তম স্বাধীনতা দিবসে, এবার থিম হল Yuva Shakti for Viksit Bharat ( বিকশিত ভারত@২০৪৭-র জন্য যুবশক্তি)। কেন্দ্রের এই থিমের মূল লক্ষ্য, ২০৪৭ সালে, ভারতের স্বাধীনতার ১০০ বছর সম্পূর্ণ হবে। ওই সময় দেশকে উন্নত, আত্মনির্ভর এবং স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।এর পাশাপাশি বন্দে মাতরমের ১৫০ বছর উদযাপন করা হবে। এর মধ্যে প্রধান আলোচ্য বিষয়গুলি প্রযুক্তিগত অগ্রগতি, আত্মনির্ভরশীলতা এবং উদ্ভাবন।

১৯৪৭ সালের অগাস্টে স্বাধীনতা লাভের পর, জওহরলাল নেহেরু লালকেল্লা থেকে ভাষণ দেন

১৯৪৭ সালের ১৪ এবং ১৫ অগাস্টের মাঝামাঝি মধ্যরাতে ভারত স্বাধীনতা লাভ করেছিল। যার মাধ্যমে প্রায় দুই শতাব্দীর  বিট্রিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইন আনুষ্ঠানিকভাবে সার্বোভৌম রাষ্ট্র ভারত প্রতিষ্ঠা করে। ১৯৪৭ সালের অগাস্টে স্বাধীনতা লাভের পর, জওহরলাল নেহেরু লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, সারাদেশে স্বাধীনতা দিবস পালন হয়। প্রধান অনুষ্ঠানটি দিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত হয়। দেশজুড়ে রাজ্য সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং কুচকাআওয়াজ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।  সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালন করা হয়।প্রসঙ্গত, গতকাল থেকেই সেজে উঠেছে রাজ্য- সারা দেশ।  তিরঙ্গা আলোর রোশনাই চারিদিকে।  এরাজ্যেরও প্রতিষ্ঠানগুলিতেও জাতীয় পতাকার রঙেই আলোর আভা। যার ফলে অন্য় বছরগুলি থেকে রাজ্য তথা দেশকে একেবারেই আলাদা করে তুলেছে।

from india https://ift.tt/KvrdyRe
via IFTTT

Post a Comment

0 Comments

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?