Modi Cabinet 3.0: মোদির মন্ত্রিসভায় এবার বড় রদবদল? রাঘব চাড্ডা থেকে তৃণমূলত্যাগী সাংসদ, একাধিক নাম নিয়ে জল্পনা, কেন্দ্রে মন্ত্রী হওয়ার দৌড়ে কারা? বাদ যাবেন কে কে?

নয়াদিল্লি: জাতীয় স্তরে বিজেপি-র সংগঠনে ব্যাপক রদবদল ঘটেছে। এবার কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভাতেও বড় রদবদল ঘটতে চলেছে বলে খবর। দিল্লি সূত্রে খবর, দলের সংগঠনে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন যাঁরা, সংসদে যাঁদের মেয়াদ শেষ হয়েছে, তাঁদের কী হবে, সেই নিয়ে জল্পনা বাড়ছে। মোদির মন্ত্রিসভায় একাধিক নতুন মুখকে দেখা যেতে পারে বলেও খবর। ভোটমুখী উত্তরপ্রদেশ, গুজরাতের পাশাপাশি, পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েক জন মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে জোর জল্পনা। (Modi Cabinet Reshuffle Speculations)

মোদির মন্ত্রিসভার বর্তমান সদস্যসংখ্যা ৬৯। সংবিধানের ৭৫ (১এ) অনুচ্ছেদ অনুযায়ী, তা বাড়িয়ে করা যেতে পারে ৮১। অর্থাৎ ১২টি পদ খালি পড়ে রয়েছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচন এবং তার আগের বিধানসভা নির্বাচনগুলিকে মাথায় রেখে বড় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে বলে খবর। শুধু নতুন মুখ তুলে আনাই নয়, এক মন্ত্রী একাধিক দায়িত্ব পেতে পারেন বলেও জানা যাচ্ছে। (Modi Cabinet 3.0)

আরও পড়ুন:  পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে ড্রোন হামলা ভারতের? কিরানা হিলসে কী ঘটেছিল? জানালেন জেনারেল অনিল চৌহান

অতি সম্প্রতি মোদির মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন ঘটেছে। NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশব্যাপী আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। রাজ্যসভায় কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পদত্যাগ করেছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী জর্জ কুরিয়েন এবং রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী রবনীত সিংহ বিট্টু। আবার দিল্লি বিজেপি-র সভাপতি নিযুক্ত হয়েছেন কর্পোরেট ও সড়ক পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্র। বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে বিজেপি-র সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরিকে। আবার দু'দিন আগেই অবসরের ইঙ্গিত দিয়েছেন নিতিন গডকড়ী। ইথানল বিতর্কে প্রভাব পড়েছে তাঁর ভাবমূর্তিতে। পাশাপাশি, আগের মতো কাজ করতে পারেন না, নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত বলে তিনি নিজেই মন্তব্য করেছেন।

এর পাশাপাশি, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালকে দলের কোষাধ্যক্ষ করা হয়েছে। নভেম্বরে রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী, সামাজিক ন্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রি বিএল বর্মার। পারফরম্যান্স খারাপ হওয়াতেও কয়েকজনকে দায়িত্ব থেকে সরানো হতে পারে বলে জানা যাচ্ছে। বিজেপি-র তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে দলের অন্দরে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি চালু রয়েছে। ফলে বেশ কিছু কাটছাঁট হতে পারে। স্মৃতি ইরানি, বিনোদ তাওড়ে, সতীশ পুনিয়া এবং তরুণ সিংহ মন্ত্রিত্ব পেতে পারেন বলে সম্প্রতি গুঞ্জন শোনা গেলেও, সংগঠনের দায়িত্বে বসানো হয়েছে তাঁদের। ফলে একাধিক নতুন মুখ মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: পোশাক নিয়ে কটাক্ষ কঙ্গনার, কড়া জবাব দিলেন কৃতি, লিখলেন, ‘জামাকাপড় নিয়ে মেয়েদের উপদেশ আর কতদিন?

এবারে মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে বয়সও বিবেচ্য হতে পারে। ২০২৪ সালে সরকার গঠনের সময় মোদির মন্ত্রিসভায় ৬৫ শতাংশ মন্ত্রীর বয়স থিল ৫১ থেকে ৭০ বছরের মধ্যে। ৩১ থেকে ৫০ বছর বয়সি মন্ত্রীর হার ছিল ২৪ শতাংশ। বর্তমানে স্বাধীন ভারপ্রাপ্ত এবং প্রতিমন্ত্রী মিলিয়ে কমপক্ষে ১২ জন মন্ত্রী রয়েছেন, যাঁদের বয়স ৭০-এর বেশি।  সেই তালিকায় রয়েছেন সবচেয়ে এগিয়ে রয়েছেন NDA শরিক জিতন রাম মাঝি। তাঁর বয়স ৮১ বছর। অন্য দিকে, সবচেয়ে কমবয়সি মন্ত্রী NDA শরিক কে রামমোহন নায়ডু। তাঁর বয়স ৩৮। কমবয়সিদের পাশাপাশি, মহিলাদেরও মন্ত্রিসভায় তুলে আনা হতে পারে বলে মনে করছেন অনেকে।

বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেখান থেকে মন্ত্রিসভায় একাধিক জন জায়গা পেতে পারেন বলে জল্পনা। মোদির রাজ্য গুজরাতেও আগামী বছর নির্বাচন। পাশাপাশি, প্রধান বিরোধী কংগ্রেস শাসিত হিমাচলপ্রদেশ, কর্নাটক থেকে জায়গা পেতে পারেন অনেকে। মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র থেকেও কয়েকজন ঠাঁই পেতে পারেন মোদির মন্ত্রিসভায়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার সাংসদসংখ্যা ১৩। একনাথের ছেলে শ্রীকান্ত শিন্ডে মন্ত্রী হতে পারেন বলে জল্পনা তুঙ্গে।

আরও একটি বিষয় নিয়ে জোর চর্চা চলছে, তা হল, পঞ্জাবের বিধানসভা নির্বাচন। আম আদমি পার্টি ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন সাংসদ রাঘব চাড্ডা। আম আদমি পার্টির কাছ থেকে পঞ্জাব ছিনিয়ে আনতে রাঘব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে শোনা যাচ্ছে। সম্প্রতি মোদির সঙ্গে একান্তে দেখাও করেন তিনি। তাই রাঘবকে মন্ত্রী হিসেবে দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। আম আদমি পার্টি ছেড়ে আসা সন্দীপ পাঠক ইতিমধ্যেই বিজেপি-তে সচিবের পদ পেয়ে গিয়েছেন। ২০২২ সালে পঞ্জাবে আম আদমি পার্টিকে জেতানোয় বড় ভূমিকা ছিল তাঁরও। NDA-তে আবারও প্রত্যাবর্তন ঘটতে পারে শিরোমণি অকালি দলের। ২০২০ সালে পদত্যাগ করার আগে মোদির মন্ত্রিসভায় ছিলেন হরসিমরত কৌর বদল।

২০২৬ সালে প্রথম বারের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে বিজেপি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যে ভেঙে খান খান হয়ে গিয়েছে, তার নেপথ্যেও বিজেপি-র ভূমিকা রয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। তৃণমূলত্যাগী ২০ জন সাংসদ বিজেপি-তে যোগদান করতে পারেন বলে শোনা গিয়েছিল প্রথমে। শেষ পর্যন্ত অখ্যাত NCPI-তে তাঁদের যোগদানের নেপথ্যেও বিজেপি-র হাত রয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। NCPI থেকে কাকলি ঘোষ দস্তিদার মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

তামিলনাড়ুতে ‘থলপতি’ বিজয়ের TVK-র সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। এর ফলে DMK-র সঙ্গে তাদের বোঝাপড়ায় ছেদ পড়েছে। DMK এই মুহূর্তে I.N.D.I.A জোট ছাড়ার কথা ভাবছে বলে শোনা যাচ্ছে। তারা যদি NDA-তে শামিল হয়, তাদের কাউকে কেন্দ্রের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয় কি না, তাও আলোচনায় উঠে আসছে। শরদ পওয়ারের NCP-কে নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে।

from india https://ift.tt/K2PGBUp
via IFTTT

Post a Comment

0 Comments

Ghaziabad News : কিশোরীকে 'অপহরণ' ২ কিশোর ও এক যুবকের, এক ঘণ্টা পর ছেড়ে দিল; তার আগে নারকীয় অত্যাচারের অভিযোগ...