ভুবনেশ্বর: সিঙ্গাপুর যাওয়ার সময় বঙ্গোপসাগরে ডুবে গেল আস্ত জাহাজ। জাহাজে ২৪ জন কর্মী ছিলেন। সব সুদ্ধ জলের নীচে তলিয়ে গেল জাহাজটি। পারাদ্বীপ বন্দর থেকে রওনা দিয়েছিল। উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে আচমকাই পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। গোটা জাহাজটি ডুবে যায় বঙ্গোপসাগরে। জাহাজের ২৪ জন কর্মীর মধ্যে ২০ জন চিনের নাগরিক ছিলেন। তিন জন ছিলেন মায়ানমারের, একজন বাংলাদেশের।

শনিবার রাত ১০.৩০টা নাগাদ এই ঘটনা ঘটেছে বসে জানা যাচ্ছে। পারাদ্বীপ থেকে সিঙ্গাপুর যাচ্ছিল 'MV Ocean-Winner' জাহাজটি। জাহাজটিতে প্রায় ১৭০০ টন লৌহ আকরিক বোঝাই ছিল বলে জানা যাচ্ছি। ওড়িশা থেকেই লৌহ আকরিক বোঝাই করা হয়েছিল। সব সুদ্ধ মাঝ সমুদ্রে ডুবে গেল জাহাজটি।

STORY | Panama-flagged cargo ship sinks in Bay of Bengal, rescue ops on

A Panama-flagged cargo ship sank in the Bay of Bengal on Saturday, about 240 nautical miles from the Paradip coast in Odisha, officials said. The ship, with 24 crew members on board, was heading towards… pic.twitter.com/CHTyfPzyLh

— Press Trust of India (@PTI_News) <a href="https://ift.tt/sNwX9xk 22, 2026

আরও পড়ুন: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে

শ্রী বিজয়পুরমে মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, রাত ১১টা বেজে ৪৮ মিনিটে তাদের কাছে খবর এসে পৌঁছয়। জাহাজটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকার্যে সহযোগিতা চেয়ে বার্তা পাঠায় Victory Star Group Co Ltd, তারাই জাহাজটি পরিচালনা করছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনার যৌথ উদ্যোগে উদ্ধারকার্য শুরু হয়েছে বলে খবর। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ 'Varad' এবং 'Anmol'কে উদ্ধারকার্য চালাতে পাঠানো হয়ে। শ্রী বিজয়পুরম থেকে 'বিজিত' নামের আর একটি জাহাজ রওনা দিয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:  ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা

এক সিনিয়র আইপিএস অফিসার সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "কতজন জাহাজ কর্মীকে উদ্ধার করা গিয়েছে, তা নিয়ে নিশ্চিত নই আমরা।" কাছেপিঠে থাকা অন্য জাহাজগুলিকেও সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

from india https://ift.tt/GPWmlvB
via IFTTT
0 Comments