Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

সুকান্ত মুখোপাধ্য়ায়, রঞ্জিত সাউ ও আশাবুল হোসেন, কলকাতা: উৎসবের আগে হু হু করে বাড়ছে চিনির দাম। তার ফলে যেমন চাপে পড়েছেন দোকানদাররা, তেমনি দুশ্চিন্তায় ক্রেতারা। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, ঘটনার জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি। মুখে দিলে মিষ্টি। কিন্তু, কিনতে গেলে মধ্য়বিত্তের মুখ তেতো হয়ে যাচ্ছে। হু হু করে দাম বাড়ছে চিনির।

[yt]https://youtu.be/3b3MVuYHH5A?si=Sv9RkjYeBAZ10cXz[/yt]

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

৩ মাস আগেও কলকাতায় প্রতি কেজি মোটা দানার চিনির দাম ছিল ৪৬ থেকে ৪৭ টাকা। সরু দানা চিনির দাম ছিল ৪৫ টাকা। গত সপ্তাহে সেই দাম বেড়ে, কেজি প্রতি মোটা দানার চিনির দাম হয় ৫২ থেকে ৫৩ টাকা। সরু দানা চিনির দাম হয় ৫৩ টাকা। কপালে চিন্তার ভাঁজ ফেলে চলতি সপ্তাহে দাম আরও বেড়েছে। বিভিন্ন বাজারে, মোটা দানার চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৪ থেকে ৬৫ টাকায়। আর সরু দানা চিনি বিক্রি হচ্ছে ৬৬ টাকা। শুক্রবার, মানিকতলা বাজারে চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৫ টাকায়।

মানিকতলা বাজারের দোকানদার বলেন,এখন ৬৫ টাকা। এখন চিনি আনি না। দাম বেড়ে গেছে বলে আনছি না। ক্ষতি হচ্ছে। এখন কম কিনছি। লেক মার্কেটে তো আরও আগুন দাম। সেখানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। লেক মার্কেটের  দোকানদার বলেন, দাম তো বাড়ছে। আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। আমরাও সমস্য়ায়।'লেক মার্কেট  ক্রেতা বলেন, ৭০ টাকা করে চিনি কিনতে হচ্ছে। সবকিছুরই দাম বাড়ছে, এটা চিন্তার। চিনির দাম বৃদ্ধি দুশ্চিন্তার ছাপ ফেলছে বাঙালির অতি প্রিয় চায়ের দোকানেও। হিসেব ঠিক রাখতে চায়ের দামও বাড়তে শুরু করেছে। ধর্মতলার  চা বিক্রেতা বলেন, এটা সত্য়ি আশ্চর্যের যে চিনির দাম এত বেড়ে গেছে হঠাৎ করে। চিনির জন্য় চায়ের দামও বাড়ছে। ১২ ছিল, ১২ থেকে এখন ১৪ হয়েছে।

ব্যবসায়ীদের একাংশের বক্তব্য়, এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি।ব্যবসায়ীদের দাবি, E20 পেট্রোলে যে ২০ শতাংশ ইথানল মেশানো হচ্ছে, সেই ইথানল তৈরির জন্য় প্রচুর পরিমাণ চিনি লাগছে।ওয়েস্টবেঙ্গল ভেন্ডার অ্য়াসোসিয়েশনের সভাপতি   চন্দন চক্রবর্তী বলেন,এর কারণ যদি কেউ বলে থাকে ইথানল। ইথালনের থেকেও বেশি হচ্ছে কালোবাজারি। পোস্তার ব্য়বসায়ী  বেগরাজ শর্মা বলেন, চিনির স্টক কম আছে। সরকার বলেছিল, ইথানল তৈরি কর। ইথানল তৈরি করতে গিয়ে চিনি ওখানে শেষ হয়ে গেছে। চিনির খামতি পড়ে গেছে।চিনির দামের মতোই, তা নিয়ে রাজনীতির পারদও চড়ছে।

বিধায়ক কুণাল ঘোষ বলেন, চিনির দাম বেশি, ইথানল কারণ। পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, আলাদা করে ইথানলের প্লান্ট তৈরি হয়েছে বিহার, উত্তরপ্রদেশে। তার জন্য় চাষ হচ্ছে আলাদা। আমার মনে হয় না এখান থেকে ক্রাইসিস হবে। এত বাড়ার কোনও কারণ নেই। বর্তমান পরিস্থিতিতে বাজেট ঠিক রাখতে আপাতত মধ্য়বিত্তের ঘরে ঘরে ফর্মুলা একটাই,চিনি কম।

from india https://ift.tt/EbNykIO
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?