নয়াদিল্লি: আরাবল্লী পর্বত নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে উচ্চপর্যায়ের কমিটি তৈরি করা হয়েছিল। কিন্তু সিদ্ধান্তে উপনীত হওয়া তো দূর, বরং মেয়াদবৃদ্ধির আবেদন জমা পড়েছে। সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তাঁর বক্তব্য, “মনে হচ্ছে আমার অবসর নেওয়ার অপেক্ষা করছেন”। মেয়াদবৃদ্ধির আবেদনও খারিজ করে দিলেন তিনি। (CJI Surya Kant)

আরাবল্লী পর্বত নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে Indian Council of Forestry Research and Education-এর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গড়ে দিয়েছিল CJI সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনের বেঞ্চ। যত দ্রুত সম্ভব রিপোর্ট পেশ করতে বলা হয়েছিল। কিন্তু ওই কমিটির তরফে সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। নির্দেশ ছিল এবছর ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু আদালতে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়বৃদ্ধির আবেদন জানায় ওই কমিটি। (Aravalli Issue)

আরও পড়ুন: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল

সেই নিয়ে কেন্দ্রের হয়ে সওয়াল করছিলেন অ্যাডিশনাল সলিসটর জেনারেল ঐশ্বর্যা ভাটি। মামলার শুনানি করতে গিয়েই ক্ষোভ প্রকাশ করেন CJI সূর্যকান্ত। তিনি বলেন, “পরিষ্কার ভাবে আমার অবসরের পরবর্তী কোনও সময় চাইতে পারতেন ওঁরা…মনে হচ্ছে আমার অবসরের জন্য অপেক্ষা করছেন। এটা হতে দেব না আমরা।”

সময়সীমা বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়ে আদালত বলে, “উচ্চপর্যায়ের ওই কমিটি ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছিল। কলমের প্রথম আঁচড়েই আবেদন খারিজ করে দিচ্ছি। দিনরাত এক করে হলেও ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। পরিষ্কার ভাষায় বলছি, সময় বাড়ানো হবে না।”

আরও পড়ুন: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন

এর আগে, গত ৩১ অগাস্ট যে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেয় ওই কমিটি, তাতে বলা হয়েছিল, চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আরাবল্লীর অবস্থান, পরিবেশ, ভূতাত্ত্বিক, জীববৈচিত্র্য, আর্থ-সামাজিক এবং সব তরফে প্রাপ্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করে দেখতে হবে। সরেজমিনে দেখে, সব পক্ষের সঙ্গে কথা বলে সেখানকার বাস্তুতন্ত্র, জমির ব্যবহারে পরিবর্তব, জলবিজ্ঞান, জীববৈচিত্র্য, খনি তৈরির ঝুঁকির মতো একাধিক বিষয়ে প্রশ্ন উঠে এসেছে।

আরাবল্লী পর্বতের সংজ্ঞা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রের পরিবেশ মন্ত্রকের গঠিত আগের একটি কমিটি দাবি করেছিল, আরাবল্লী অঞ্চলের কোনও জায়গার মাটি যদি সমতল থেকে ১০০ মিটার উঁচু হয়, তাহলে তাকে ‘আরাবল্লী পাহাড়’ হিসেবে ধরা হবে। ৫০০ মিটারের মধ্যে অবস্থিত দুই বা তার বেশি পাহাড় থাকলে গণ্য হবে ‘আরাবল্লী পর্বমালা’ হিসেবে। সেখানে খনি তৈরির অনুমোদন নিয়েই বিতর্কের সূচনা। সেখানকার বাসিন্দারা খনি এবং কারখানা তৈরির বিরোধিতা করছেন।

from india https://ift.tt/J87cLmv
via IFTTT
0 Comments