নয়াদিল্লি: ভারতে এবার ছাঁটাই শুরু করল Samsung. টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়ান্সেস ব্যবসায় ছাঁটাই শুরু করল তারা। ব্যবসা চালাতে যে পরিমাণ টাকা খরচ হয়, সেই তুলনায় বিক্রিবাটা নেই, মানুষ জিনিসপত্র কিনছেন না, তাই ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। (Samsug India Cutting Jobs)

‘ইকনমিক টাইমস’ জানিয়েছে, এখনও পর্যন্ত ৮০ থেকে ১০০ জন এগজিকিউটিভকে চাকরি ছেড়ে বেরিয়ে যেতে বলেছে Samsung India. জানা গিয়েছে, এই মুহূর্তে ব্যাচ ধরে ধরে ছাঁটাই হচ্ছে। ডিরেক্টর স্তর থেকে হেডকোয়ার্টারের টিম লিডার এবং বিভিন্ন ব্রাঞ্চের এরিয়া ম্যানেজারদের ছাঁটাই করছে তারা। (Samsug India Cutting Jobs)

আরও পড়ুন: বন্ধ হয়ে গেল আইফেল টাওয়ার, নারীবিদ্বেষের অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে, বনধ ডাকলেন কর্মীরা

ভারতে ব্যবসা করতে গিয়ে Samsung সম্প্রতি বিপাকে পড়েছে বলে জানা যাচ্ছে। মেমোরি চিপের দাম আগের চেয়ে দ্বিগুণের চেয়েও বেড়েছে। ভারতে টাকার দাম কমছে দিনে দিনে। সেই তুলনায় বিক্রি হচ্ছে না স্মার্টফোনও। ফলে বিক্রি এবং মুনাফার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

আপাতত টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়ান্স বিভাগে ছাঁটাই করছে Samsung India. তবে আগামী দিনে অন্য বিভাগেও হাত পড়তে পারে বলে জানা যাচ্ছে। বাজার বিশেষজ্ঞরা জানিয়েছে, Samsung India-র ব্যবসায় ২৫ শতাংশ পতন চোখে পড়ছে। বৈদ্যুতিন সামগ্রীর ব্যবসায় বিশেষ করে প্রভাব পড়তে পারে। যাঁরা সরাসরি সংস্থার কর্মী হিসেবে কাজ করছেন এবং যাঁরা ঠিকায় কাজ করছেন, দুই পক্ষের উপরই খাঁড়া নামতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন:  নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল

Samsung India-র বৈদ্যুতিন বিভাগে এগজিকিউটিভ হিসেবে কর্মরত প্রায় ৫৫০-৬০০। স্মার্টফোন বিভাগের হিসেব আলাদা। Samsung India থেকে ছাঁটাই হওয়া এক কর্মী জানিয়েছেন, রোজই ছাঁটাইয়ের চিঠি আসছে। কোনও নোটিস ছাড়াই বের করে দেওয়া হচ্ছে সকলকে। যাঁদের ছাঁটাই করা হচ্ছে, তাঁদের তিন মাসের বেতন এবং ক্ষতিপূরণবাবদ কার্যকালের মেয়াদ অনুযায়ী প্রত্যেক বছরের এক মাসের অতিরিক্ত বেতন দেওয়া হচ্ছে বলে খবর।

বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, একাধিক চাপ রয়েছে Samsung India-র মাথায়। মেমোরি চিপের দাম যেমন বেড়েছে, ২০২৬ সাল জুড়ে যেভাবে টাকার দামে পতন দেখা যাচ্ছে, তাতে স্মার্টফোন থেকে বৈদ্যুতিন সামগ্রীর দাম উত্তরোত্তর বেড়ে চলেছে। ভারতে স্মার্টফোনের বাজারও এখন পড়তির দিকে। প্রতি বছর অন্তত ১১-১২ শতাংশ পতন দেখা যাচ্ছে। অথচ Samsung India-র মূল ব্যবসাই স্মার্টফোন নির্ভর, ভারতে তাদের ব্যবসার তিন-চতুর্থাংশই আসে স্মার্টফোন থেকে।

তবে এখনই স্মার্টফোন বিভাগে ছাঁটাইয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইকনমিক টাইমস। তারা জানিয়েছে, স্মার্টফোনই ভারতে সংস্থার মূল ব্যবসা। দীপাবলিতে ফের বাজার চাঙ্গা হতে পারে বলে আশা করছে তারা।

from india https://ift.tt/mJBziGE
via IFTTT
0 Comments