নয়াদিল্লি: রাস্তার মাঝে হঠাৎ চড়াও গেরুয়া ফেট্টিতে মুখ মুখঢাকা কিছু লোকজন। স্কুটার থামিয়ে নাবালিকা এবং তার বন্ধুকে শাসানি, হেনস্থা। তর্কবিতর্ক চলাকালীন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা নাবালিকাকে। একাধিক জন মিলে নাবালিকাকে অশালীন ভাবে স্পর্শ, যত্রতত্র খামচে ধরে অত্যাচার। বাধা দিতে গেলে নাবালিকার বন্ধুকেও মারধর। ভয়ঙ্কর ঘটনা বিহারের জামুইয়ে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে তোলপাড় করে গিয়েছে। যদিও বিহার সরকার গোটা ঘটনায় নির্বিকার। রাজ্যের মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলে কার্যত দায় এড়ালেন। (Bihar Jamui Groping Case)

বিহারের জামুই থেকে এই ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। ওই কিশোর এবং কিশোরী দশম শ্রেণির পড়ুয়া। শনিবার কোচিং সেন্টার থেকে বেরিয়েছিল তারা। সূর্যাস্তের সময় পাহাড়ের গা ঘেঁষে ছবি তোলার ইচ্ছে হয়েছিল। সেই মতো স্কুটার ঘোরায় ওই কিশোর। পিছনের আসনে বসে পড়ে কিশোরী। সন্ধে ৬.৩০টা নাগাদ জামুই এবং লক্ষ্মীসরাইকে সংযোগকারী রাস্তায় পৌঁছলে হঠাৎ আটজনের একটি দল চড়াও হয় তাদের উপর। (Bihar Assault Case)

আরও পড়ুন: বেবি প্ল্যানেটের সন্ধান মিলল এবার, এখনও পুরোপুরি গড়ে ওঠেনি শরীর, বয়স মাত্র…

ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, স্কুটার থামিয়ে পথ আটকানো হয়েছে ওই কিশোর এবং কিশোরীর। তখনও স্কুটারেই বসে রয়েছে তারা। হাতজোড় করে ছেড়ে দেওয়ার আর্জি জানাচ্ছে তারা, ক্ষমা চাইছে, ‘আর কখনও এদিকে আসব না’ বলে কাতর আবেদন জানাচ্ছে। কিন্তু চার পাশ থেকে অশালীন ভাবে স্পর্শ করা হচ্ছে মেয়েটিকে। ছেলেটিকে রীতিমতো মারধর করতেও দেখা যায়। দু’জনকে ধরে বিয়ে দেওয়ার কথা বলতেও শোনা যায় কয়েকজনকে।

সেই অবস্থায় হঠাৎই সামনে এগিয়ে আসে গেরুয়া কাপড়ে মুখ ঢাকা একজন। মেয়েটিকে ছেলেটির কাছ থেকে কার্যত ছিনিয়ে নেয় সে। দুই পায়ের মাঝে হাত ঢুকিয়ে মেয়েটিকে তুলে নিয়ে দৌড়নোর চেষ্টা করে। এমন পরিস্থিতিতে নাবালক কিশোর মরিয়া হয়ে ছুটতে থাকে। বান্ধবীকে ওই ছাড়ানোর চেষ্টা করে। এর পরও হেনস্থা থামেনি। ছেলেটি বার বার বোঝানোর চেষ্টা করে যে, তারা একসঙ্গে পড়াশোনা করে। পরিবারের লোকজনও তাদের বন্ধুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু তাতে সপাটে গালে চড় মারা হয় তাকে। বাড়িতে ফোন করে প্রমাণ দিতে বলা হয়।

ওই ভিডিওটি সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী থেকে বিরোধী শিবিরের প্রায় সব রাজনীতিক, সমাজকর্মীরা বিহারের আইনশৃঙ্খলা, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠলে নড়েচড়ে বসে বিহার পুলিশ। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। কিন্তু পুলিশের সক্রিয় হতে দু’দিন সময় লাগল কেন, প্রশ্ন উঠছে। যদিও ADG আইনশৃঙ্খলা কেএস অনুপমের যুক্তি, গোড়াতে কাউকে বিষয়টি জানায়নি ওই কিশোর এবং কিশোরী।

আরও পড়ুন: ‘মানুষ একা নয়’, ব্রহ্মাণ্ডের গভীরে আছে তারাও, ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে বড় দাবি, সরাসরি ট্রাম্পের হস্তক্ষেপ চাইছেন UFO হুইসলব্লোয়াররা

ঘটনাটি সামনে আসার পর ওই কিশোরের মা বলেন, “যা ঘটেছে মেনে নিতে পারছি না। চিন্তাভাবনায় কুলোচ্ছে না আমাদের। ইনস্টাগ্রাম থেকে বিষয়টি জানতে পারি। ভয়ে ওরা বলতে পারেনি আমাদের।” সোমবার সকালে মেয়েটির বয়ান রেকর্ড করা হয়েছে। ADG বলেন, “২০ সেপ্টেম্বর রাতে পরিবারকে বিষয়টি জানায় মেয়েটি। ২১ সেপ্টেম্বর মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ জানান। বিশেষ SIT গঠন করা হয়েছে। তল্লাশি চলছে অভিযুক্তদের খোঁজে।” এই ঘটনায় POCSO এবং ভারতীয় ন্য়ায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের অধিকাংশকেই শনাক্ত করা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে তিন নাবালককে। পাশাপাশি, ওই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই পরিস্থিতিতে বিহারে ক্ষমতাসীন বিজেপি সরকারের ভূমিকায় প্রশ্ন উঠছে। কিন্তু ঘটনার নিন্দা করার পরিবর্তে বিহারের মন্ত্রী শ্রাবণ কুমার বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, “এটা বিচ্ছিন্ন ঘটনা। পৃথিবী থেকে অপরাধ তো আর নির্মূল করা যায়নি!” একই ধরনের মন্তব্য করেন সংযুক্ত জনতা দলের নেতা উমেশ কুশওয়াহা।

from india https://ift.tt/slSO4Q8
via IFTTT
0 Comments