BRICS Summit 2026 : ইরানের প্রেসিডেন্টের হাত শক্ত করে ধরে মোদি, পাশেই পুতিন ; BRICS সম্মেলনের মঞ্চে বড় কূটনৈতিক বার্তা ?

নয়াদিল্লি : বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশকিছু শক্তিশালী রাষ্ট্রের মধ্যে গভীর দ্বন্দ্বের ছবি প্রকট হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। যুদ্ধে জড়িয়ে পড়েছে বিভিন্ন দেশ। এই পরিস্থিতিতে কূটনৈতিক অবস্থান একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠেছে বিভিন্ন রাষ্ট্রের কাছে। এমনই মনে করে ওয়াকিবহাল মহল। এই আবহে একটা তাৎপর্যপূর্ণ ছবি ফুটে উঠল রাজধানীর বুকে আয়োজিত ব্রিকস (BRICS) বিজনেস সামিটে। একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাত শক্ত করে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাঁদের পাশে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

যে সময়ে এই ছবিটি ধরা পড়েছে, সেই সময়ের কারণেই ছবিটি ব্যতিক্রমী বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, সাম্প্রতিক সময়ে ইরান এমন এক সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে যা জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত করেছে, অন্যদিকে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া পশ্চিম বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দ্বিপাক্ষিক বৈঠকেও দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে ওঠে। প্রধানমন্ত্রী আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাত অবসানের আহ্বান জানান। তিনি এও জোর দিয়ে বলেন যে, অসামরিক নাগরিক, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং জাহাজ চলাচল ও বাণিজ্যের অবাধ প্রবাহ যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। পুতিনের সঙ্গে পৃথক বৈঠকেও প্রধানমন্ত্রী মোদি একই সুর তুলে ধরেন।

#WATCH | Delhi: Prime Minister Narendra Modi and Iranian President Masoud Pezeshkian hold a bilateral meeting on the sidelines of BRICS Summit 2026.

(Video: DD News) pic.twitter.com/uWO5FGKqef
— ANI (@ANI) <a href="https://ift.tt/XBPRk3h 11, 2026

এদিকে ব্রিকস বিজনেস ফোরামের মঞ্চে বক্তব্য রাখতে উঠে ইরানের প্রেসিডেন্ট বলেন, "গত কয়েক বছর ধরে ইরান ব্যাপক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলিতে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলি সরকারের সক্রিয় সামরিক আগ্রাসনের ফলে এই চাপ অনেক বেশি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এই সক্রিয় আগ্রাসন-প্রাণহানি ও বস্তুগত ক্ষয়ক্ষতির পাশাপাশি-পুনরায় একটি গুরুত্বপূর্ণ সত্যকে সামনে নিয়ে এসেছে : অর্থনৈতিক নিরাপত্তাকে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। যখন কোনও দেশের বাণিজ্য, জ্বালানি, পরিকাঠামো কিংবা আর্থিক ব্যবস্থা রাজনৈতিক বা সামরিক চাপের মুখে পড়ে, তখন তার প্রভাব কেবল সেই দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকে না ; বরং তা আঞ্চলিক এমনকী বিশ্বের স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে।"

#WATCH | Delhi: At Leaders' Session of BRICS Business Forum, Iranian President Masoud Pezeshkian says, "...Iran has faced extensive sanctions over the past years. However, in recent months, these pressures have entered a far more dangerous phase as a result of the military active… pic.twitter.com/pRgEqjbY2A
— ANI (@ANI) <a href="https://ift.tt/YiSf5Pc 11, 2026

from india https://ift.tt/oJyHqkx
via IFTTT

Post a Comment

0 Comments

BRICS Summit 2026 : ইরানের প্রেসিডেন্টের হাত শক্ত করে ধরে মোদি, পাশেই পুতিন ; BRICS সম্মেলনের মঞ্চে বড় কূটনৈতিক বার্তা ?