এলাকায় টাওয়ার আছে। তাও মোবাইল নেটওয়ার্কের অবস্থা অত্যন্ত খারাপ। সেই রাগে এবার চরম পদক্ষেপ নিলেন গ্রামবাসী। যাতে তাঁদের সমস্যার দিকে নজর দেয় মোবাইল সার্ভিস প্রোভাইডার। কিন্তু, কী করলেন তাঁরা ? গ্রামবাসী টেকনিসিয়ানকে বেঁধে রাখলেন মোবাইল টাওয়ারে। উত্তরপ্রদেশের ফতেপুরের ঘটনা। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও অনুযায়ী, ফতেপুরের হারদৌলি গ্রামে মোবাইল টাওয়ারের সঙ্গে বাঁধা রয়েছেন এক ব্যক্তি। তাঁকে ঘিরে রেখেছেন গ্রামের অনেকে।

যে ব্যক্তি ভিডিওটি রেকর্ড করেছেন তাঁকে বলতে শোনা যায়, গত দুই বছর ধরে এলাকায় নেটওয়ার্কজনিত সমস্যার কারণে হতাশ হয়ে গ্রামবাসী এই পদক্ষেপ নিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রামবাসী দীর্ঘদিন ধরেই মোবাইল নেটওয়ার্কের সমস্যায় ভুগছিলেন এবং টাওয়ারের কর্মী গ্রামে পৌঁছানোর পর তাঁদের সেই হতাশা আরও তীব্র হয়ে ওঠে।

গ্রামবাসীর অভিযোগ, গ্রামে একটি মোবাইল টাওয়ার থাকা সত্ত্বেও তাঁরা দীর্ঘদিন ধরে নেটওয়ার্কজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এ বিষয়ে কোম্পানিকে বারবার জানিয়েও কোনও সুফল পাওয়া যায়নি।

অবশেষে ক্ষোভের বশবর্তী হয়ে গ্রামবাসী সেখানে আসা এক টেকনিসিয়ানকে টাওয়ারের সঙ্গে বেঁধে ফেলেন। তাঁরা জানান, টেলিকম কোম্পানির কর্মকর্তারা গ্রামে এসে সমস্যার সমাধান না করা পর্যন্ত ওই টেকনিসিয়ানকে ছাড়া হবে না।

গ্রামবাসী অভিযোগ করেছেন যে, ৫জি পরিষেবার জন্য প্রিপেইড রিচার্জ করা সত্ত্বেও দুর্বল নেটওয়ার্কের কারণে তাঁরা ইন্টারনেট ব্যবহার বা ফোন কল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই টেকনিসিয়ানকে মুক্ত করে।

from india https://ift.tt/p9by5Fi
via IFTTT
0 Comments