Maharashtra News : ব্যাঙ্ককর্মীদের দিকে লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ টাকা লুঠ ! চাঞ্চল্যকর ঘটনা SBI-এর শাখায়

নাগপুর : ভয়ঙ্কর। ব্যাঙ্কে ঢুকে হঠাৎ ব্যাঙ্ককর্মীদের লক্ষ্য করে লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লুঠের ঘটনা ঘটল এসবিআইয়ের শাখায়। অভিযুক্ত ব্যক্তি প্রায় ৪ লক্ষ টাকা লুঠ করে পালায় বলে অভিযোগ ওঠে। যদিও শেষ রক্ষা হয়নি। শেষমেশ ধরা পড়ে যায় সে। অতর্কিতে এই ঘটনার জেরে ব্যাঙ্ককর্মীরা কিছু দেখতে না পেয়ে নিরাপত্তার সন্ধানে ছোটাছুটি করতে শুরু করে দেন। ব্যাঙ্ককর্মীরা যখন বিশৃঙ্খলার মধ্যে হিমশিম খাচ্ছিলেন, তখন ওই ব্যক্তি কাউন্টার থেকে নগদ ৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। তবে পুলিশ ৩০ মিনিটের মধ্যেই তাকে খুঁজে বের করে এবং পুরো টাকা উদ্ধার করা গেছে। মহারাষ্ট্রের নাগপুরের ঘটনা।

ঘটনা বিস্তারিত...

গতকাল সন্ধে ৬টা নাগাদ নাগপুরে এসবিআইয়ের একটি শাখায় ঘটনাটি ঘটে। খবর অনুযায়ী, ওই ব্যাঙ্কে স্বাভাবিক কাজকর্ম চলছিল এবং কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় এক ব্যক্তি সাধারণ গ্রাহক সেজে ব্যাঙ্কে প্রবেশ করে। সে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের কাছে লুকিয়ে রাখা লাল লঙ্কার গুঁড়ো বের করে সরাসরি ব্যাঙ্ককর্মীদের চোখে ছুঁড়ে মারে।

ঘটনায় সি সি টিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত পাঞ্জাবি ও কালো রঙের পাজাম পরে আছে। দু'-একটি ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তার জন্য দৌড়াচ্ছেন দুই-তিনজন কর্মী। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি তার সম্পূর্ণ মুখ ঢাকা দিয়ে তাঁদের পিছনে ছুটছে। অতর্কিতে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাঙ্কে।

পরিস্থিতি এবং ব্যাঙ্ককর্মীদের অসহায়তার সুযোগ নিয়ে, কাউন্টার থেকে দ্রুত ৪ লক্ষ টাকা তুলে নিয়ে ব্যাঙ্ক থেকে বেরিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। বিপদ উপেক্ষা করেই সেই সময় কয়েকজন ব্যাঙ্ককর্মী এবং নিরাপত্তারক্ষী অভিযুক্তকে ধাওয়া করে। কিন্তু, এলাকাটি জনবহুল হওয়ায় সেই সুযোগ নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় অভিযুক্ত।

সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় থানায় জানান ব্যাঙ্ক আধিকারিকরা। ব্যাঙ্কের ভেতরে ও বাইরে থাকা সি সি টিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই ফুটেজ থেকে অভিযুক্ত সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এবং সে কোন দিকে গেছে তাও পরিষ্কার হয়ে যায়। ঘটনার আধ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করে তাকে আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি তার কাছ থেকে ব্যাঙ্কের ৪ লক্ষ টাকাও উদ্ধার করা সম্ভব হয়েছে।

from india https://ift.tt/Yp6kUDf
via IFTTT

Post a Comment

0 Comments