C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন

নয়াদিল্লি: রাজধানীর বুকে মণিপুরি গায়ককে পিটিয়ে খুন। প্রকাশ্যে মদ্যপান, হইহল্লার প্রতিবাদ করতে গিয়েছিলেন। তাতেই পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। ওই গায়ক মণিপুরের মেইতেই সম্প্রদায়ের বলে জানা যাচ্ছে। এই ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে একজন নাবালক। (Manipuri Singer Killed)

সোমবার দিল্লির সানলাইট কলোনি থানার অন্তর্গত কিলোকরী গ্রামে এই ঘটনা ঘটেছে। একজনকে বেধড়ক মারধর করা হচ্ছে বলে ফোন যায় থানায়। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ৫৪ বছর বয়সি গায়ক সি বিক্রম সিংহকে মারধর করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে দিল্লির কিলোকরী গ্রামে বাস করছিলেন তিনি। (C Vikram Singh Murdered)

আরও পড়ুন: ‘মুঘল ইতিহাস মুছতে চাইলে কোফতা, কোর্মা, কাবাব খাওয়াও ছেড়ে দিন’, লিখলেন ট্যুইঙ্কল খন্না, কটাক্ষের মুখে অক্ষয়পত্নী

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ডেলিভারি কর্মী এবং স্থানীয় ধাবার কিছু কর্মী বিক্রমের বাড়ির সামনে মদ্যপান করছিল। বেজায় হইহট্টগোল করছিল তারা। তাতেই ভোররাতে বাড়ি থেকে বেরিয়ে আসেন বিক্রম। উপদ্রবকারীদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয়। এর পর সকলে মিলে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। কিল, চড়, ঘুষি মারা হয় তাঁকে।

Deeply shocked and saddened by the tragic and untimely death of renowned Manipuri guitarist and pioneer of Western music, Shri Chongtham Vikram.

The reported assault on Vikram ji, who allegedly lost his life after being attacked in New Delhi, is shocking and utterly condemnable.… pic.twitter.com/pZIhMhBorU
— Moirangthem Asnikumar (@asnikumarmoira1) <a href="https://ift.tt/AJyrTn1 7, 2026

আরও পড়ুন: সরকারি চাকরি পেয়েই ব্রেকআপ! প্রশ্নফাঁসের কথা জানিয়ে দিল যুবক, গ্রেফতার প্রেমিকা ও তাঁর বাবা, পরীক্ষাই বাতিল করল সরকার

বিক্রমের ছেলে ইয়াফাবা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি বিক্রমকে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ইস্ট স্টুডেন্টস সোসাইটি।

বিক্রমের মৃত্য়ুতে পরিবারকে সমবেদনা জানিয়েছে ছাত্র সংগঠনটি। তাদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, “সিঁড়ি দিয়ে নীচে নেমেছিলেন বিক্রম। ছ’জন সেখানে বসে মদ্যপান এবং হই-হট্টগোল করছিল। হই-হল্লা বন্ধ করতে বলায় তাঁকে মারধর করা হয়। আর তাতেই মারা যান বিক্রম। মারাত্মক হিংসার ঘটনা ঘটেছে। নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।”

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১৯ বছর বয়সি ভারত কুমার, ২৬ বছর বয়সি প্রমোদ, ২২ বছর বয়সি রমজান খান, ২১ বছর বয়সি দীপাংশু, ৩২ বছর বয়সি মোহন বিশ্বকর্মা, ৩৬ বছর বয়সি বিজয়, ২৬ বছর বয়সি মন্নু এবং এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। তারা স্থানীয় ধাবা এবং ফুড স্টলে কাজ করত।

from india https://ift.tt/an9kGym
via IFTTT

Post a Comment

0 Comments