নয়াদিল্লি: শুরুতেই বিপুল সাফল্য। তবে এবার জোর ধাক্কা। ভাঙন ধরল ‘ককরোচ জনতা পার্টি’তে। অভিজিৎ দীপকে এবং নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজের পৃথক ‘দল’ গড়লেন মনীশ ব্রহ্মভট্ট। নিজেকে CJP-এর একদা ভলান্টিয়ার বলে দাবি করেছেন তিনি। তাঁর দাবি, একটি রাজনৈতিক দল আড়াল থেকে ‘ককরোচ জনতা পার্টি’কে পরিচালনা করছে বলেও অভিযোগ করলেন তিনি। যদিও তাঁর অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ অভিজিৎ। মনীশকে চেনেন না বলে দাবি করলেন। (Cockroach Janata Party-Democratic)

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যের দরুণ ‘ককরোচ জনতা পার্টি’র সূচনা করেন অভিজিৎ। NEET আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দেন তাঁরা। সেই আন্দোলনে যোগ দেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে তিনি একটানা অনশনও করেন। রাতারাতি সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন অভিজিৎ, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা। কিন্তু যত সময় এগোচ্ছে, ততই 'ককরোচ জনতা পার্টি'র অন্দরের মতবিরোধের খবর সামনে আসছে। সম্প্রতি সোনম নিজেও বেশ কিছু মন্তব্য করেন। (Cockroach Janata Party Split)

#WATCH | Delhi: Founder CJP- Democratic, Manish Brahmbhatt says, "Today, we are launching the 'Cockroach Janata Party Democratic'... Why did we have to do this? The movement belonged to the nation; it succeeded because people poured their blood and sweat into it. However, after… pic.twitter.com/qt0OnWLrzM

— ANI (@ANI) <a href="https://ift.tt/OS0gApa 3, 2026

আরও পড়ুন: টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ, ‘আমরা কি ক্রীতদাস?’, কড়া মন্তব্য় কেনিয়ার প্রেসিডেন্টের

তবে শুধুমাত্র সমালোচনা বা নিন্দা নয়, 'ককরোচ জনতা পার্টি' ভেঙে নিজের আলাদা 'দল' ‘ককরোচ জনতা পার্টি-ডেমোক্র্যাটিকে’র (CJP-D) সূচনা করলেন মনীশ। তাঁর দাবি, আন্দোলনকারীদের গুরুত্ব দেওয়ার পরিবর্তে, যুব-আন্দোলনকে 'টিম কেজরিওয়ালে' পরিণত করেন অভিজিৎ। আম আদমি পার্টির সঙ্গে সংযোগ থাকা লোকজনেরই কর্তৃত্ব 'ককরোচ জনতা পার্টি'তে। তাঁরা শুধু বিজেপি-র বিরোধিতা করতেই আগ্রহী।

সংবাদমাধ্যমে মনীশ দাবি করেছেন যে, অভিজিতের বাড়িতে দলের শীর্ষস্তরের বৈঠক রয়েছে জেনে অগাস্ট মাসের শুরুতে গুজরাত থেকে ছত্রপতি সম্ভাজীনগর পৌঁছন তিনি। যন্তর মন্তরের আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেও, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলেও, ওই বৈঠকে ডাকা হয়নি তাঁদের। তাই সহযোগী রাহুল পাণ্ড্যকে নিয়ে অভিজিতের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তিনি। যে লক্ষ্য নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, তা জবরদখল হয়ে যায় পরবর্তী সময়ে। অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির স্বার্থ চরিতার্থ করতে আসা লোকজন দখল নেন আন্দোলনের।

VIDEO | Delhi: Cockroach Janta Party (Democratic) founder Manish Brahmbhatt says, "The Cockroach Janta Party movement was faceless from the very beginning. People who joined the account did not join because of any particular face; they joined out of anger. The Chief Justice had… pic.twitter.com/uGBQbanbU4

— Press Trust of India (@PTI_News) <a href="https://ift.tt/917F8zT 3, 2026

আরও পড়ুন: ‘রাজনীতিতে আসতাম না, বলেছিল পরিবর্তন হলে সব হবে’, CBI-আদালতের ভূমিকায় প্রশ্ন রত্না দেবনাথের

কেন নতুন 'দল' গড়ার সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্নের জবাবে মনীশ বলেন, "আমরা ককরোচ জনতা পার্টি-ডেমোক্র্যাটিকের সূচনা করছি। ঘাম-রক্ত ঝরিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যে 'আসল' লোকজন, তাঁরা মানুষের কথা তুলে ধরবেন। ওঁরা (অভিজিৎ) পড়ুয়া, অন্য রাজ্যের সাধারণ মানুষের সমস্যাগুলি তুলে ধরতেই চায় না। কেজরিওয়ালের বোড়ে হিসেবে কাজ করছে। শুধু বিজেপি-র বিরোধিতা করতে যায়, বিজেপি বিরোধী দলগুলির পাশে থাকতে চায়। আমরা দেশের সর্বস্তরের মানুষের হয়ে প্রতিনিধিত্ব করব।" 'ককরোচ জনতা পার্টি'র আটজনের আম আদমি পার্টি সংযোগ রয়েছে বলেও দাবি করেন মনীশ। যদিও তার সপক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারেননি তিনি। যদিও অভিজিৎ নিজেই একাধিকবার স্বীকার করেছেন যে অতীতেত আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে কাজ করেছেন তিনি। যন্তর মন্তরের আন্দোলনে সোনমকে দেখতে গিয়েছিলেন কেজরিওয়ালও। তবে আন্দোলনের সঙ্গে তাঁদের সংযোগের কোনও প্রমাণ মেলেনি এখনও পর্যন্ত।

CJP founder Abhijeet Dipke dismisses launch of Cockroach Janata Party (Democratic), says he doesn't know about its founder Manish Brahmbhatt. pic.twitter.com/wi2nvdQXMC

— News Arena India (@NewsArenaIndia) <a href="https://ift.tt/kDKJvcj 3, 2026

মনীশের অভিযোগ যদিও কানে তুলতেই নারাজ অভিজিৎ। এব্যাপারে প্রতিক্রিয়া চাইলে ব্যঙ্গাত্মক জবাব আসে তাঁর কাছ থেকে। বলেন, "মহেশ ভট্ট পরিচালক বলেই জানি।" মনীশকে চেনেন না বলে জানিয়ে দেন তিনি। এর আগে, 'ককরোচ জনতা পার্টি'র যে জাতীয় কর্মসমিতির ঘোষণা হয়, তাতে অভিজিৎ জাতীয় আহ্বায়ক নিযুক্ত হন। সেই নিয়ে আপত্তি তুলেছেন মনীশ।

from india https://ift.tt/fEJDRzN
via IFTTT
0 Comments