কলকাতা: কলকাতা পুরভোটে বিজেপির সঙ্গে NCPI-এর আসন সমঝোতার স্বপ্ন কি চুরমার? পুরসভার ভোটে একলা চলার পক্ষে সওয়াল বিজেপির রাজ্য সভাপতির। 'পশ্চিমবঙ্গ বিজেপি একাই লড়ে কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশন দখল করতে সক্ষম', জোট নিয়ে বিজেপির অবস্থান ফের স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আর্জি মেনে নিলেন স্পিকার ওম বিড়লা

এদিন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, ‘পশ্চিমবঙ্গ বিজেপি (BJP), একাই নির্বাচন লড়ে, কলকাতা কর্পোরেশন (KMC) এবং হাওড়া কর্পোরেশন দখল করতে সক্ষম। আমি আমার দলের অবস্থান বলতে পারি। পশ্চিমবঙ্গ বিজেপি নিজের শক্তিতে পদ্মফুল প্রতীক চিহ্নে, কলকাতা ও হাওড়ার মানুষের বিপুল জনসমর্থন-আশীর্বাদ নিয়ে তাঁরা পুরসভা পরিচালনা করার দায়িত্ব নিতে চলেছে।’

বিজেপির রাজ্য সভাপতি দলের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পরেও, বিজেপির সঙ্গে জোটের মরিয়া চেষ্টা করে চলেছে এনসিপিআই (NCPI)। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) বলেন, একসঙ্গে লড়লে, অনেক ফলপ্রসু হবে বলে আমি মনে করি। একসঙ্গে করলে, সেটার যোগফলটা অনেক ভাল হবে। উনি রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ। কিন্তু যাদের বিরুদ্ধে ওনার লড়াই, এবং যাদের বিরুদ্ধে বর্তমানে, এনসিপিআই সাংসদদের লড়াই, সেই দলের বিরুদ্ধে, শক্তপোক্তভাবে একসঙ্গে লড়লে, নিশ্চিতভাবে লড়াই আরও জোরদার হবে।

from india https://ift.tt/fPiZeSk
via IFTTT
0 Comments