বিজেন্দ্র সিংহ, দিল্লি: দিল্লিতে ভেঙে পড়ল ভেঙে পড়ল বহুতল। ওই বহুতলে ছাত্রদের মেস ছিল বলে খবর। এদিন দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৫ তলা বাড়ি। ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। শেষ অবধি পাওয়া খবরে, এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

[yt]https://youtu.be/DJqgzM1sAOg?si=S1WcABvX4i9NNow8[/yt]

আরও পড়ুন, মর্মান্তিক, মোটর বাইককে ধাক্কা গাড়ির, ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায়, সন্তান হারিয়ে আর্তনাদ মায়েদের, মৃত ৪

জানা গিয়েছে, দিল্লির ওই বহুতলের বেসমেন্টে কিছু কাজ হচ্ছিল। ওইসময়েই বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এদিকে এই বহুতলেই ছিল ছাত্রদের মেস। জানা গিয়েছে, ওই বহুতলে ৫০ জন ছাত্র আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যেহেতু এদিন রবিবার ছিল, তাই ছুটির দিনে অধিকাংশ ছাত্ররাই ওই মেসে উপস্থিত ছিলেন। ঘড়ির কাঁটায় তখন দেড়টা, আর আচমকাই তখন ভেঙে পড়ে বাড়িটি। স্থানীয়রা জানিয়েছে, ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দমকলের গাড়ি এবং ৩ টি জেসিবি নিয়ে আসা হয়েছে। গ্যাসকাটার দিয়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকার্যের কাজ চলছে। খুবই ঘিঞ্জি এলাকা। ঘটনাস্থলে এসেছেন এনডিআরএফ। তাঁরা সাথে বিশেষ ট্রেনিং যুক্ত শ্বারমেয়কেও নিয়ে এসেছে।

from india https://ift.tt/PvEoMD7
via IFTTT
0 Comments