নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্থার অভিযোগ। অধ্য়াপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ কমপক্ষে ১০ ছাত্রীর। বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিকে অভিযোগ জমা পড়েছে। সেই নিয়ে তদন্তও শুরু হয়েছে বলে খবর। (JNU Assault Allegations)

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় একমাস আগে যৌন হেনস্থার অভিযোগ জমা পড়ে। নির্যাতিতাদের দাবি, ক্যাম্পাসের মধ্যে নিজের ফ্ল্যাটে ছাত্রীদের ডেকে পাঠাতেন ওই অধ্যাপক। সেখানে অভব্য আচরণ করতেন তিনি। ক্লাস চলাকালীনও অশালীন মন্তব্য ছুড়ে দিতেন। (Jawaharlal Nehru University)

আরও পড়ুন: একবছরে ১৭০০ কোটি টাকা ডোনেশন পেয়েছে ৬ রাজনৈতিক দল, জাতীয় দলগুলির চেয়ে ঢের বেশি, এতদিন নামই শোনেনি কেউ

প্রথমে ICC-র কাছে একটি অভিযোগ জমা পড়ে। এর পর একে একে এগিয়ে আসেন অনেকেই। অভিযোগকারিণীর পাশে দাঁড়ানোর সঙ্গে নিজেদের অভিজ্ঞতাও তুলে ধরেন। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উপাচার্যের দফতর থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। পড়ুয়াদের তরফেও আলাদা করে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহে বিষয়টি প্রথম জানাজানি হয়। মৌখিক পরীক্ষা চলছিল সেই সময়। অভিযোগ, মৌখিক পরীক্ষা চলাকালীন যৌন ইঙ্গিতপূর্ণ করেন ওই অধ্যাপক। মে মাসের দ্বিতীয় সপ্তাহে পড়ুয়াদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই নিয়ে আলোচনা শুরু হয়। এক ছাত্রী নিজের অভিজ্ঞতার কথা জানান। আরও অনেকে বিষয়টি নিয়ে সরব হন।

আরও পড়ুন: আকাশে ওড়ার আগেই চুরমার রকেট, তীব্র বিস্ফোরণ হার মানাল চেরনোবিলকেও, মাটি কাঁপল ১৬০০ কিলোমিটার দূরেও

তবে এই প্রথম নয়। আগেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে JNU-তে। গতবছর এপ্রিল মাসে JNU-এর এগজিকিউটিভ কাউন্সিল চার কর্মীকে বরখাস্ত করে, যার মধ্যে টিচিং ফ্যাকাল্টিরও একজন ছিলেন। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছিল। অন্য তিনজনকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়।

যৌন হেনস্থার অভিযোগে যাঁকে বরখাস্ত করা হয়, তিনি আন্তর্জাতিক বিষয় বিভাগের অধ্য়াপক ছিলেন। জাপানের দূতাবাসের এক আধিকারিককে তিনি যৌন হেনস্থা করেন বলে জানা যায়।

from india https://ift.tt/2vBOf1L
via IFTTT
0 Comments