<p><strong>নয়াদিল্লি :</strong> বরাবর ভারতের 'বন্ধু' রাষ্ট্র। 'প্রতিকূল' পরিস্থিতিতে বারবার ভারতের পাশে থেকেছে। আমেরিকার শুল্ক-চাপের মুখেও ভারতের তেলের চাহিদা মেটানোর কথা বলেছে রাশিয়া। এবার দিল্লিতে রাশিয়ার দূত ডেনিস আলিপভ স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতের "যত তেল প্রয়োজন" ততটাই দিতে প্রস্তুত রাশিয়া।</p>
<p>নয়াদিল্লি রাশিয়ার অপরিশোধিত তেল কেনায় শুল্ক-হুমকি দিয়েছেন ট্রাম্প-প্রশাসন। এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় রাশিয়ার দূত আমেরিকার "চাপ দেওয়ার কৌশলের" নিন্দা করেছেন। পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন, ভারতকে তেল বিক্রি করতে প্রস্তুত রাশিয়া।</p>
<p>তাঁর কথায়, "ভারতের যতটা তেল প্রয়োজন আমরা ততটাই দিতে প্রস্তুত। দুর্ভাগ্যবশত, যারা নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করে, তারা আন্তরিক সহযোগিতার পরিবর্তে চাপ সৃষ্টির পথ বেছে নিয়েছে; আর এর ফলেই ওই দেশগুলির পক্ষে তেলের ক্ষেত্রে ভারতের কাছে আমাদের চেয়ে ভাল কোনও প্রস্তাব দেওয়া সম্ভব হচ্ছে না।"</p>
from india https://ift.tt/NBVILDp
via IFTTT
0 Comments