Paper Leak: সরকারি চাকরি পেয়েই ব্রেকআপ! প্রশ্নফাঁসের কথা জানিয়ে দিল যুবক, গ্রেফতার প্রেমিকা ও তাঁর বাবা, পরীক্ষাই বাতিল করল সরকার

মুম্বই: পুলিশের চাকরির পরীক্ষা হোক বা ডাক্তারি প্রবেশিকা, প্রশ্নপত্র ফাঁস হয়েই চলেছে দেশে। কখনও সরাসরি অভিযোগ জমা পড়ে, কখনও আবার ডিজিটাল ট্রেল শিকড়ে পৌঁছতে সাহায্য় করে। তবে প্রেম ভেঙে যাওয়ার দরুণ প্রশ্নপত্র ফাঁসের খবর বেরিয়ে এল এই প্রথম। মহারাষ্ট্রে ঠিক এমনটাই ঘটেছে। এক যুগলের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াতেই প্রশ্নপত্র ফাঁসের কথা জানতে পারল পুলিশ। (MPSC Paper Leak)

মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ড্রাগ ইনস্পেক্টর নিয়োগের পরীক্ষা হয়েছিল মার্চ মাসে। মিটে গিয়েছিল ইন্টারভিউ পর্ব। মেধাতালিকা পর্যন্ত প্রকাশিত হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের খবর সামনে আসতেই বাতিল করতে হয়েছে গোটা পরীক্ষা। নতুন করে ফের পরীক্ষা নেওয়া হবে। (Papwer Leak)

আরও পড়ুন: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের

জানা গিয়েছে, পরীক্ষার আগেই প্রশ্নপত্র হাতে পৌঁছে গিয়েছিল অনেক পরীক্ষার্থীর কাছে। যে যুবক প্রশ্নপত্র ফাঁসের খবর দিয়েছিলেন, শেষ পর্যন্ত তিনি নিজেই গ্রেফতার হয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের একাধিক অভিযোগ জমা পড়ে মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের কাছে। ২৭ জুলাই পুলিশের দ্বারস্থ হয় তারা। শুরু হয় তদন্ত।

প্রশ্নপত্র ফাঁস নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন ২৪ বছর বয়সি লোকেশ ওরফে গৌরব পাটিল। তিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত। পুলিশকে গৌরব জানান, ২২ মার্চ প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু তদন্তে নেমে দেখা যায়, গৌরব নিজেই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত। শেষ পর্যন্ত তাঁকেই গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল

পুলিশ জানিয়েছে, ড্রাগ ইনস্পেক্টর নিয়োগের পরীক্ষায় বসেছিলেন ঋতুজা পাটিল নামের এক তরুণীও। তাঁর সঙ্গে সম্পর্ক ছিল গৌরবের। হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড মারফত ফাঁস হওয়া প্রশ্নপত্র ঋতুজার হাতে পৌঁছেছিল। তিনি আবার সেটি প্রেমিক গৌরবকে সরবরাহ করেছিলেন। গৌরবের ভাইও ওই পরীক্ষায় বসেছিলেন বলে জানা গিয়েছে। ওই পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেন ঋতুজা। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার বেরোয় ঋতুজার। এলাকায় তাঁর ছবি সম্বলিত পোস্টার-ব্যানারও টাঙানো হয়। এতকিছুর মধ্যেই গৌরবের সঙ্গে প্রেমে ইতি টানেন ঋতুজা। বাড়ির লোকজন বিয়েতে রাজি নন বলে তিনি সম্পর্ক ভেঙে দেন। সেই রাগ থেকেই গৌরব কমিশনের দ্বারস্থ হন, ইমেলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ জানান বলে দাবি পুলিশের।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কমিশনের আধিকারিক এবং একটি কোচিং সেন্টারের মাধ্য়মে প্রশ্নপত্র হাতবদল হয়ে যায়। কমিশনের আধিকারিক অভিজিৎ লেন্ডবে, গোপাল মারাঠে এবং বিশ্বেশ্বর নাকাটেকে গ্রেফতার করা হয়েছে। ‘কৌটিল্য কোচিং সেন্টারে’র ডিরেক্টর প্রবীণ পাটিলকেও গ্রেফতার করা হয়েছে। প্রবীণই ঋতুজার বাবা অমৃত পাটিলকে প্রশ্নপত্রটি সরবরাহ করেন। ঋতুজা গৌরবের সঙ্গে ভাগ করে নেন সেটি। প্রশ্নপত্রের দাম ৫ লক্ষ টাকা রাখা হয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন ঋতুজা, তাঁর বাবা অমৃতও।

from india https://ift.tt/YL6UTnb
via IFTTT

Post a Comment

0 Comments

Supreme Court: 'কালীঘাট তৃণমূল'-এর আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট