Road Accident : গভীর রাতে হাইওয়েতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা গাড়ির, ৮ জনের মৃত্যু; প্রত্যেকেই ছাত্র বলে অনুমান

মর্মান্তিক । পথ দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু। তারা ছাত্র বলে মনে করা হচ্ছে। কেরলের থ্রিশূর জেলায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তামিলনাড়ুর ওই আটজনের। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

কাইপামঙ্গলমের পানামবিক্কুনুর হাইওয়েতে পার্ক করা ছিল একটি লরি। সেখানে একটি লরির সঙ্গে ওই আটজনকে বহনকারী গাড়িটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে স্থানীয়রা, দমকলকর্মী এবং পুলিশ এসে গাড়ি থেকে তাদের বের করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি থ্রিশূর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। যারা মারা গেছে তারা ছাত্র বলে মনে হচ্ছে।

গুরুবায়ুর দিক থেকে কোদুনগাল্লুর দিকে যাচ্ছিল গাড়িটি।

সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন রাজ্যে। তেমনই একটি মুম্বইয়ের বান্দ্রায়। দিনকয়েক আগে ৮ বছরের এক নাবালককে পিষে দেয় একটি SUV গাড়ি। দুর্ঘটনায় নিহতের নাম অংশ গুপ্তা। সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অংশের বাবা-মা। গত রবিবার মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর শোকার্ত বাবা-মা'র কান্নার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। আত্মীয়রা তাঁদের শান্ত করার চেষ্টা করছেন। ঘটনায় ন্যায়বিচারের দাবিতে হাতজোড় করে আবেদন জানান অংশের বাবা অরবিন্দ গুপ্তা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাবা-মা বলেন, "আমাদের এখন কে বাবা-মা বলবে ? আমরা বিচার চাই। আমার ছেলে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, গাড়িটা এসে তাকে আঘাত করে মেরে ফেলেছে।" পরে অরবিন্দ জানান, অংশ তাঁদের একমাত্র সন্তান ছিল। এই ঘটনার জেরে তাঁরা শোকে ভেঙে পড়েন।

গত মাসে একটি দুর্ঘটনা ঘটে রাজধানীর বুকে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একের পর এক গাড়িতে ধাক্কা, পরে গিয়ে এক বৃদ্ধ দম্পতিকে ধাক্কা মারে একটি SUV গাড়ি। দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়। গুরুতর জখম হন তাঁর স্বামী। পুলিশ জানায়, দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস-১ এ কৈলাস কলোনি মেট্রো স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

দিল্লিতে আরও একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে SUV গাড়িতে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় আহত ছয়জনের মধ্যে ছিলেন দুই বিধায়ক। দিল্লির ব্যস্ত আইটিও রোডে ঘটে দুর্ঘটনাটি। আধিকারিকরা জানান, আহত বিধায়করা কিরারির বিধায়ক অনিল ঝা এবং কর্ণাটকের বিধায়ক অভয় পটেল। রাত সাড়ে ৯টা নাগাদ মধ্য দিল্লিতে SUV গাড়িতে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারানো গাড়িটি।

from india https://ift.tt/agsnVdw
via IFTTT

Post a Comment

0 Comments

Nepal Flash Floods : ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩